গোমস্তাপুর উপজেলায় ১৯টি মাদক মামলার আসামী এবং মাদক কারবারি দম্পতিকে মাদকসহ গ্রেপ্তার করেছে ভ্রাম্যমাণ আদালত| এ সময় তাঁদের হেফাজত থেকে ২৫০ গ্রাম গাঁজা জব্দ হয়| গ্রেপ্তার দম্পতির মধ্যে ¯^ামী আব্দুস সাত্তার ৯টি মাদক এবং আসামী স্ত্রী সাজেদা বেগম ১০টি মাদক মামলার আসামী| জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্র জানায়, গ্রেপ্তারের পর আব্দুস সাত্তারকে দেড় বছর কারাদন্ড সেই সাথে ১০ হাজার টাকা অর্থদন্ড প্রদান করেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও গোমস্তাপুরের সহকারী কমিশনার ভূমি উম্মে সালমা রুমা| অপরদিকে, সাজেদা বেগমকে ৩ মাসের কারাদন্ড ও ২ হাজার টাকা অর্থদন্ড প্রদান করেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও গোমস্তাপুরের উপজেলা নির্বাহী অফিসার জাকির মুন্সী| জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক চৌধুরী ইমরুল হাসান বলেন, আজ সকালে রহনপুর পৌর নুনগোলা কেডিসিপাড়া এলাকায় ভ্রাম্যমাণ আদালত নিয়ে অভিযান চালিয়ে কুখ্যাত ওই মাদক কারবারি দম্পতিকে গ্রেপ্তার করা হয়| গোয়েন্দা তথ্য এবং আইনশৃঙ্খলা বাহিনীর রেকর্ডে ওই দম্পতি দীর্ঘদিন যাবত মাদক করাবারে লিপ্ত বলে জানা যায়| দন্ডের পর তাঁদের কারাগারে পাঠানো হয়েছে বলেও জানান উপপরিচালক|
শিরোনাম
সালমান শাহর অসমাপ্ত সিনেমাগুলো শেষ করেছিলেন যারা
চিনির বদলে গুড় কি বেশি স্বাস্থ্যকর
অন্ত্রের স্বাস্থ্য ভালো রাখতে চান খাদ্যতালিকায় যোগ করুন ৫খাবার
চাঁপাইনবাবগঞ্জে শ্রমিক ইউনিয়নের সন্তানদের জন্য দেয়া হলো ১১ লাখ টাকা
চাঁপাইনবাবগঞ্জে নারী উদ্যোক্তাদের দক্ষতা উন্নয়নে ৫ দিনের প্রশিক্ষণ শুরু
চাঁপাইনবাবগঞ্জে কাব স্কাউটারদের দক্ষতা উন্নয়ন কর্মশালা
চাঁপাইনবাবগঞ্জে একদিনে শ্বাসকষ্ট নিয়ে ৫ শিশু হাসপাতালে
চাঁপাইনবাবগঞ্জে একদিনে আরো ১৮ জন ডেঙ্গু আক্রান্ত
চাঁপাইনবাবগঞ্জের তিন নদীর পানি বৃদ্ধি অব্যাহত
পণ্য পরিবহনে ডাক বিভাগের রেকর্ড
Printed on: September 06, 2026
June 08, 2026
গোমস্তাপুর
গোমস্তাপুরে ১৯ মাদক মামলার আসামী দম্পতি মাদকসহ গ্রেপ্তার
সর্বশেষ খবর
সালমান শাহর অসমাপ্ত সিনেমাগুলো শেষ করেছিলেন যারা
Sep 06, 2026
চিনির বদলে গুড় কি বেশি স্বাস্থ্যকর
Sep 05, 2026