শুক্রবার ১৩ নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ || ২৮শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ || ২ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
LIVE
Printed on: November 13, 2026
September 05, 2026
চাঁপাইনবাবগঞ্জ
চাঁপাইনবাবগঞ্জ

চাঁপাইনবাবগঞ্জে একদিনে আরো ১৮ জন ডেঙ্গু আক্রান্ত

Published: September 05, 2026 at 02:37 PM
চাঁপাইনবাবগঞ্জে একদিনে আরো ১৮ জন ডেঙ্গু আক্রান্ত

চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু পরিস্থিতির তেমন উন্নতি হয়নি। গত ২৪ ঘণ্টায় আরো ১৮ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছেন। ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালের ডেঙ্গুবিষয়ক প্রতিদিনের প্রতিবেদনে আজ জানানো হয়েছে, গতকাল সকাল ৮টা থেকে  আজ সকাল ৮টা পর্যন্ত নতুন করে আরো ১৮ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। একই সময়ের মধ্যে সুস্থ হওয়ায় ৬ জনকে ছাড়পত্র দেয়া হয়েছে। ফলে বর্তমানে জেলা হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৬৩ জনে। এই ৬৩ জনের মধ্যে ২৯ জন পুরুষ, ২৪ জন নারী, ৬ জন ছেলে শিশু ও ৪ জন কন্যাশিশু রয়েছে।