শনিবার ০৫ সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ || ২১শে ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ || ২২ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
LIVE
শিরোনাম
চিনির বদলে গুড় কি বেশি স্বাস্থ্যকর অন্ত্রের স্বাস্থ্য ভালো রাখতে চান খাদ্যতালিকায় যোগ করুন ৫খাবার চাঁপাইনবাবগঞ্জে শ্রমিক ইউনিয়নের সন্তানদের জন্য দেয়া হলো ১১ লাখ টাকা চাঁপাইনবাবগঞ্জে নারী উদ্যোক্তাদের দক্ষতা উন্নয়নে ৫ দিনের প্রশিক্ষণ শুরু চাঁপাইনবাবগঞ্জে কাব স্কাউটারদের দক্ষতা উন্নয়ন কর্মশালা চাঁপাইনবাবগঞ্জে একদিনে শ্বাসকষ্ট নিয়ে ৫ শিশু হাসপাতালে চাঁপাইনবাবগঞ্জে একদিনে আরো ১৮ জন ডেঙ্গু আক্রান্ত চাঁপাইনবাবগঞ্জের তিন নদীর পানি বৃদ্ধি অব্যাহত পণ্য পরিবহনে ডাক বিভাগের রেকর্ড ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তারেক রহমানের সাক্ষাতের সম্ভাবনা আছে পররাষ্ট্র প্রতিমন্ত্রী
Printed on: September 05, 2026
September 05, 2026
চাঁপাইনবাবগঞ্জ
চাঁপাইনবাবগঞ্জ

চাঁপাইনবাবগঞ্জে শ্রমিক ইউনিয়নের সন্তানদের জন্য দেয়া হলো ১১ লাখ টাকা

Published: September 05, 2026 at 02:51 PM
চাঁপাইনবাবগঞ্জে শ্রমিক ইউনিয়নের সন্তানদের জন্য দেয়া হলো ১১ লাখ টাকা


চাঁপাইনবাবগঞ্জ জেলা ট্রাক, ট্যাংকলরি ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের সদস্যদের সন্তানদের বিয়ের জন্য ১০ লাখ ৮০ হাজার টাকার আর্থিক সহায়তা দেয়া হয়েছে। আজ দুপুরে জেলা শহরের স্বরূপনগরে শ্রমিক ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে এই নগদ অর্থ প্রদান করা হয়। আর্থিক সহায়তা প্রদানকালে উপস্থিত ছিলেন— চাঁপাইনবাবগঞ্জ জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপের সভাপতি দানিউল হক, ট্রাক মালিক গ্রুপের সভাপতি বজলার রহমান ও সাধারণ সম্পাদক আব্দুল মতিন, ঢাকা কোচ সমিতির সভাপতি মোখলেসুর রহমান, জেলা ট্রাক, ট্যাংকলরি ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি সাইদুর রহমান ও সাধারণ সম্পাদক আনারুল ইসলাম আনার, সংগঠনটির সহসভাপতি আমিনুল ইসলাম, কোষাধ্যক্ষ শামিউল আলম রাজুসহ অন্যরা।

অনুষ্ঠানে জানানো হয়, সংগঠনটির ৩২ জন সদস্যের মেয়েদের বিয়ের জন্য প্রত্যেকে ৩০ হাজার এবং ৬ জন ছেলের বিয়ের জন্য ২০ হাজার টাকা করে মোট ১০ লাখ ৮০ হাজার টাকা প্রদান করা হয়। সংগঠনটির নিজস্ব তহবিল থেকে এ আর্থিক সহায়তা দিয়ে আসছে বলে জানান তারা।

জেলা ট্রাক, ট্যাংকলরি ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি সাইদুর রহমান বলেন, যে কোনো মৃত সদস্যের পরিবারকে ঘোষিত আর্থিক সহায়তা সরাসরি তাদের বাড়িতে গিয়ে পৌঁছে দেয়া হচ্ছে। পাশাপাশি অসুস্থ শ্রমিকদের ওষুধের জন্য প্রতি মাসে ৩০০ টাকা করে বিকাশের মাধ্যমে দেয়া হচ্ছে। ভবিষ্যতে এই সহায়তা বাড়ানো হবে বলেও জানান তিনি।