ভারতের বহুজাতিক মিডিয়া ও বিনোদন কোম্পানি জি এন্টারটেইনমেন্ট আসন্ন বিশ্বকাপে খেলা সরাসরি সম্প্রচার করবে বলে জানিয়েছে। জি এন্টারটেইনমেন্ট কর্তৃপক্ষ জানিয়েছে, তারা ২০২৬ ফিফা বিশ্বকাপ এবং ২০৩৪ সাল পর্যন্ত আরও ৩৮টি ফিফা ইভেন্ট সম্প্রচারের স্বত্ব অর্জন করেছে। এর মধ্যে দিয়ে বিশ্বের অন্যতম শেষ অবিক্রিত প্রধান বাজারগুলোর একটিতে টুর্নামেন্টটির প্রাপ্যতা নিয়ে কয়েকমাস ধরে চলা অচলাবস্থার অবসান ঘটল। তবে আর্থিক শর্তাবলী প্রকাশ করেনি তারা। এর আগে ভারতের বেশ কয়েকটি গণমাধ্যমের প্রতিবেদনে চুক্তির মূল্য ৩০ থেকে ৩৫ মিলিয়ন মার্কিন ডলারের মধ্যে রয়েছে বলে জানানো হয়। এতে ভারতজুড়ে স্বল্পমূল্যে খেলার দেখার সুযোগ পাচ্ছেন ক্রীড়াপ্রেমীরা। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ফিফা প্রাথমিকভাবে ২০২৬ এবং ২০৩০ বিশ্বকাপের জন্য ভারতের প্যাকেজটির জন্য প্রায় ১০০ মিলিয়ন ডলার চেয়েছিল, পরে তাদের চাওয়া দাম কমিয়ে ৬০ মিলিয়ন ডলারে নামিয়ে আনে। এর আগে গত ১৫ মে চীনের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম চায়না মিডিয়া গ্রুপ(সিএমজি) আনুষ্ঠানিকভাবে ২০২৬ ও ২০৩০ বিশ্বকাপ চক্রের জন্য ফিফার সঙ্গে বহুবর্ষী চুক্তি করে। এর মধ্যে ২০২৬ সালের পুরুষ বিশ্বকাপের একচেটিয়া সম্প্রচারস্বত্ব তারা পেয়েছে ৬০ মিলিয়ন ডলারে। যদিও চীনা বাজারে দুই বিশ্বকাপ মিলিয়ে ৩০০ মিলিয়ন ডলার চেয়েছিল ফিফা।
শিরোনাম
চাঁপাইনবাবগঞ্জে খালের পানিতে ডুবে শিশুর মৃত্যু
শিবগঞ্জে সড়ক দুর্ঘটনায় দুজন আহত, মহিষ নিহত
বিনা টিকিটে বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ দেখতে পারবেন ১৪ হাজার দর্শক
৩৪ জেলায় বইছে তাপপ্রবাহ, অব্যাহত থাকতে পারে
স্ত্রীর ভয় উপেক্ষা করে ‘সিরিয়াল কিসার’ হয়েছিলেন ইমরান হাশমি
ভেজানো কিশমিশেই মিলতে পারে হজমের স্বস্তি
সামান্থার সঙ্গে ‘প্রতারণার’ মিথ্যা রটনা ও ট্রোলিংয়ের বিরুদ্ধে আদালতে নাগা চৈতন্য
শোকের আবহে অজিতের পাশে বিজয়-তৃষা
আলিয়ার সঙ্গে দ্বন্দ্বের গুঞ্জন, ববি বললেন ‘নেটমাধ্যমের ৯০ শতাংশ খবরই মিথ্যা’
ভালোবাসার মানুষকে বিয়ে করলেন পপতারকা দুয়া লিপা
Printed on: June 01, 2026
June 01, 2026
খেলাধুলা
ভারতে বিশ্বকাপ সম্প্রচার স্বত্ব পেল জি এন্টারটেইনমেন্ট
সর্বশেষ খবর
চাঁপাইনবাবগঞ্জে খালের পানিতে ডুবে শিশুর মৃত্যু
Jun 01, 2026
শিবগঞ্জে সড়ক দুর্ঘটনায় দুজন আহত, মহিষ নিহত
Jun 01, 2026
৩৪ জেলায় বইছে তাপপ্রবাহ, অব্যাহত থাকতে পারে
Jun 01, 2026