রবিবার ২৯ নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ || ১৪ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ || ১৮ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
LIVE
Printed on: November 29, 2026
June 01, 2026
খেলাধুলা
খেলাধুলা

বিসিবি নির্বাচন পর্যবেক্ষণে আইসিসির প্রতিনিধি দল ঢাকায়

Published: June 01, 2026 at 10:23 AM
বিসিবি নির্বাচন পর্যবেক্ষণে আইসিসির প্রতিনিধি দল ঢাকায়

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আসন্ন নির্বাচনকে সামনে রেখে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) একটি প্রতিনিধি দল ঢাকায় পৌঁছেছে। নির্বাচনী প্রক্রিয়া পর্যবেক্ষণের উদ্দেশ্যেই তাদের এই সফর। আগামী ৭ জুন অনুষ্ঠিতব্য বিসিবি নির্বাচনে পর্যবেক্ষক হিসেবে দায়িত্ব পালন করবেন দক্ষিণ আফ্রিকার ডা. মোহাম্মদ মুসাজি ও জিম্বাবুয়ের ডা. মুখুলানি। আইসিসির দুই সদস্যের এই প্রতিনিধি দল ক্রিকেট প্রশাসনে দীর্ঘদিনের অভিজ্ঞতার জন্য আন্তর্জাতিক অঙ্গনে সুপরিচিত। নির্বাচনের বিভিন্ন ধাপ, কার্যক্রম ও সামগ্রিক পরিবেশ নিবিড়ভাবে পর্যবেক্ষণ করবেন তারা। সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে, সফর শেষে নির্বাচনী প্রক্রিয়া নিয়ে আইসিসির কাছে একটি পর্যবেক্ষণ প্রতিবেদনও জমা দিতে পারেন প্রতিনিধি দলের সদস্যরা। এর আগে বিসিবি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছিল, নির্বাচন উপলক্ষে আইসিসির একটি পর্যবেক্ষক দল বাংলাদেশে আসতে পারে। সেই ধারাবাহিকতায় প্রতিনিধি দলটির ঢাকা সফরকে গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে।