ভিসা জটিলতার অনির্দিষ্টকালের জন্য আটকে পড়েছে বিশ্বকাপগামী দক্ষিণ আফ্রিকার জাতীয় ফুটবল দল। রবিবার (৩১ মে) মেক্সিকোর পাচুকায় চূড়ান্ত ট্রেনিং ক্যাম্পে যোগ দিতে নির্ধারিত চার্টার্ড ফ্লাইটে রওনা হওয়ার কথা ছিল দেশটির। কিন্তু দলের বেশ কয়েকজন খেলোয়াড় ও স্টাফ এখনো ভিসা না পাওয়ায় এই যাত্রা স্থগিত করতে বাধ্য হতে হয়েছে। রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, সাউথ আফ্রিকান ব্রডকাস্টিং কর্পোরেশন (এসএবিসি) জানিয়েছে, তাদের পূর্বনির্ধারিত ফ্লাইটটি বর্তমানে স্থগিত রাখা হয়েছে। বিশ্বকাপের মতো গুরুত্বপূর্ণ টুর্নামেন্টের ঠিক আগমুহূর্তে এই ধরনের অব্যবস্থাপনায় চরম ক্ষোভ প্রকাশ করেছেন দলের প্রধান কোচ হুগো ব্রুস। এই ঘটনাকে 'অত্যন্ত বিব্রতকর ও খেলোয়াড়দের প্রতি চরম অন্যায়' বলে আখ্যা দিয়ে দক্ষিণ আফ্রিকার ক্রীড়ামন্ত্রী গ্যাটন ম্যাকেঞ্জি বলেছেন, ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। আগামী ১১ জুন মেক্সিকো সিটিতে স্বাগতিক মেক্সিকো ও দক্ষিণ আফ্রিকার মধ্যকার ম্যাচটি দিয়ে টুর্নামেন্টের পর্দা ওঠার কথা রয়েছে।
শিরোনাম
অভিনেত্রীর যে সিদ্ধান্তে পালিয়ে যান ম্যানেজার
ভিসা জটিলতায় দক্ষিণ আফ্রিকা দলের বিশ্বকাপ যাত্রা স্থগিত
রোহিঙ্গা শরণার্থীদের ২০ লাখ ইউরো দিচ্ছে ফিনল্যান্ড
হাম উপসর্গে ২৪ ঘণ্টায় আরো ২ জনের মৃত্যু
পানির নিচের ড্রোন বানাবে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়া
পরিবারের সঙ্গে জেমসের ঈদ উদযাপন, ছবি প্রকাশ করলেন প্রাক্তন স্ত্রী
সামান্থার সঙ্গে প্রতারণা ও পর্নোসাইটে বিকৃত ছবি প্রচারের অভিযোগ!
২০২৬ বিশ্বকাপে ভেঙে যেতে পারে ফুটবল ইতিহাসের ৫ মহারেকর্ড ক্রীড়া ডেস্ক
বিশ্বকাপের আগে বড় ধাক্কা খেল আর্জেন্টিনা, চোটে আরেক তারকা
চাঁপাইনবাবগঞ্জে হাম সন্দেহভাজন আরো ৬ শিশু হাসপাতালে ভর্তি
Printed on: May 31, 2026
May 31, 2026
খেলাধুলা
ভিসা জটিলতায় দক্ষিণ আফ্রিকা দলের বিশ্বকাপ যাত্রা স্থগিত
সর্বশেষ খবর
অভিনেত্রীর যে সিদ্ধান্তে পালিয়ে যান ম্যানেজার
May 31, 2026
রোহিঙ্গা শরণার্থীদের ২০ লাখ ইউরো দিচ্ছে ফিনল্যান্ড
May 31, 2026
হাম উপসর্গে ২৪ ঘণ্টায় আরো ২ জনের মৃত্যু
May 31, 2026