রবিবার ৩১ মে ২০২৬ খ্রিস্টাব্দ || ১৭ই জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ || ১৪ জিলহজ ১৪৪৭ হিজরি
LIVE
শিরোনাম
ভিসা জটিলতায় দক্ষিণ আফ্রিকা দলের বিশ্বকাপ যাত্রা স্থগিত রোহিঙ্গা শরণার্থীদের ২০ লাখ ইউরো দিচ্ছে ফিনল্যান্ড হাম উপসর্গে ২৪ ঘণ্টায় আরো ২ জনের মৃত্যু পানির নিচের ড্রোন বানাবে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়া পরিবারের সঙ্গে জেমসের ঈদ উদযাপন, ছবি প্রকাশ করলেন প্রাক্তন স্ত্রী সামান্থার সঙ্গে প্রতারণা ও পর্নোসাইটে বিকৃত ছবি প্রচারের অভিযোগ! ২০২৬ বিশ্বকাপে ভেঙে যেতে পারে ফুটবল ইতিহাসের ৫ মহারেকর্ড ক্রীড়া ডেস্ক বিশ্বকাপের আগে বড় ধাক্কা খেল আর্জেন্টিনা, চোটে আরেক তারকা চাঁপাইনবাবগঞ্জে হাম সন্দেহভাজন আরো ৬ শিশু হাসপাতালে ভর্তি আদ্-দ্বীনে নবজাতক মৃত্যুর তদন্ত প্রতিবেদন জমা ৩ জুন : স্বাস্থ্যমন্ত্রী
Printed on: May 31, 2026
May 31, 2026
খেলাধুলা
খেলাধুলা

২০২৬ বিশ্বকাপে ভেঙে যেতে পারে ফুটবল ইতিহাসের ৫ মহারেকর্ড ক্রীড়া ডেস্ক

Published: May 31, 2026 at 09:49 AM
২০২৬ বিশ্বকাপে ভেঙে যেতে পারে ফুটবল ইতিহাসের ৫ মহারেকর্ড ক্রীড়া ডেস্ক

যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে শুরু হতে যাচ্ছে ইতিহাসের ‘সবচেয়ে বড়’ ফিফা বিশ্বকাপ। প্রথমবারের মতো ৪৮টি দল নিয়ে অনুষ্ঠিত হবে এই আসর, যেখানে ম্যাচ সংখ্যা বেড়ে দাঁড়াবে ১০৪-এ। নতুন এই ফরম্যাট শুধু বিশ্বকাপের পরিধিই বাড়াচ্ছে না, বরং বহু বছরের পুরোনো রেকর্ড ভেঙে যাওয়ার সম্ভাবনাও তৈরি করছে। ফুটবল বিশ্বের চোখ এখন এমন পাঁচটি ঐতিহাসিক রেকর্ডের দিকে, যেগুলো বিশ্বকাপ ২০২৬-এ নতুন করে লেখা হতে পারে।

১. গোলবন্যার বিশ্বকাপ?

একটি বিশ্বকাপে সর্বোচ্চ গোলের রেকর্ড বর্তমানে ২০২২ কাতার বিশ্বকাপের দখলে। সেই আসরে ৬৪ ম্যাচে মোট ১৭২টি গোল হয়েছিল। কিন্তু এবার ম্যাচ সংখ্যা বেড়ে হয়েছে ১০৪। অর্থাৎ আগের চেয়ে ৪০টি বেশি ম্যাচ। এমনকি যদি প্রতি ম্যাচে গোলের গড় ২০১০ বিশ্বকাপের মতো কমও থাকে, তবুও ১৭২ গোলের রেকর্ড অতিক্রম হওয়ার সম্ভাবনা অত্যন্ত বেশি। অনেকের ধারণা, এবার মোট গোলের সংখ্যা ২০০ ছাড়িয়ে যেতে পারে।

২. প্রথম ফুটবলার হিসেবে ছয় বিশ্বকাপ!

পুরুষদের বিশ্বকাপ ইতিহাসে এখন পর্যন্ত মাত্র পাঁচজন খেলোয়াড় পাঁচটি ভিন্ন বিশ্বকাপে অংশ নিয়েছেন— আন্তোনিও কারবাহাল, লোথার ম্যাথাউস, রাফায়েল মার্কেজ, ক্রিস্টিয়ানো রোনালদো ও লিওনেল মেসি।

বিশ্বকাপ ২০২৬-এ মাঠে নামতে পারলেই লিয়নেল মেসি, ক্রিস্তিয়ানো রোনালদো ও গুইলার্মো ওচোয়া ইতিহাসের প্রথম ফুটবলার হিসেবে ছয়টি বিশ্বকাপে খেলার অনন্য রেকর্ড গড়বেন। ম্যাচে এক সেকেন্ডের জন্যও মাঠে নামলেই এই কীর্তি তাদের নামে লেখা হবে।

৩. ক্লোসার গোলের সিংহাসন কি টিকবে?

বিশ্বকাপ ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা মিরোসাভ ক্লোসা। চারটি বিশ্বকাপে তিনি করেছেন ১৬ গোল।

বর্তমানে মেসির গোল সংখ্যা ১৩ এবং এমবাপ্পের ১২। অর্থাৎ মেসির প্রয়োজন ৪ গোল এবং এমবাপ্পের প্রয়োজন ৫ গোল। বিশেষ করে এমবাপ্পের বয়স ও বর্তমান ফর্ম বিবেচনায় এই রেকর্ড এবার বড় হুমকির মুখে। 

৪. সবচেয়ে বেশি একক ম্যাচ জয়ের রেকর্ড

শুধু গোল নয়, বিশ্বকাপে সবচেয়ে বেশি ম্যাচ জয়ের রেকর্ডও ক্লোসার দখলে। জার্মান কিংবদন্তি ১৭টি ম্যাচ জিতেছেন।

অন্যদিকে মেসির ঝুলিতে রয়েছে ১৬টি জয়। আর্জেন্টিনা যদি গ্রুপ পর্বেই অন্তত দুটি ম্যাচ জেতে, তাহলে মেসি বিশ্বকাপ ইতিহাসের সবচেয়ে বেশি ম্যাচজয়ী ফুটবলার হয়ে যেতে পারেন।

৫. কোচদের রেকর্ড বইয়ে নতুন রাজা?

পশ্চিম জার্মানির কিংবদন্তি কোচ হেলমুট শন বিশ্বকাপে কোচ হিসেবে সর্বাধিক ১৬ ম্যাচ জয়ের রেকর্ড ধরে রেখেছেন প্রায় অর্ধশতাব্দী ধরে। তবে এবার সেই রেকর্ডের সবচেয়ে বড় চ্যালেঞ্জার ফরাসি কোচ দিদিয়ের দেশম। তার বর্তমান জয় সংখ্যা ১৪।

ফ্রান্স যদি বিশ্বকাপে দুটি ম্যাচ জেতে, তাহলে তিনি রেকর্ডে সমতা আনবেন। আর তিনটি জয় পেলেই ৪৮ বছরের পুরোনো রেকর্ড ভেঙে নতুন ইতিহাস গড়বেন।