ডান পায়ের পেশির সমস্যায় মাঠের বাইরে ছিটকে গেলেন লেয়ান্দ্রো পারাদেস। এতে আর্জেন্টিনার হয়ে বিশ্বকাপের আগে দুটি প্রীতি ম্যাচে খেলতে পারবেন না বোকা জুনিয়র্সের এই মিডফিল্ডার। আর্জেন্টিনার ক্রীড়া বিষয়ক সংবাদমাধ্যম টিওয়াইসির খবর অনুযায়ী, বিশ্বকাপে প্রথম ম্যাচেও অনিশ্চিত পারাদেসের খেলা। ইউনিভার্সিদাদ কাতোলিকার বিপক্ষে হেরে কোপা লিবের্তাদোরেস থেকে বিদায় নেয় বোকা। ওই ম্যাচেই দলটির অধিনায়ককে নিয়ে জাগে শঙ্কা। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে পারেদেস জানান, কিছু দিন ধরে অস্বস্তিবোধ করছিলেন তিনি। পরীক্ষা-নিরীক্ষার পর শনিবার নিশ্চিত হয়, পেশির চোটে ভুগছেন তিনি। পারাদেস বলেন, ‘সপ্তাহজুড়েই হ্যামস্ট্রিংয়ে সমস্যায় ভুগছিলাম আমি। কিন্তু এই ম্যাচ মিস করার সুযোগ ছিল না, আমি বসে থাকতে চাইনি। কোচ আমাকে বলেছিলেন নিজের যত্ন নিতে, নিজের প্রতি সৎ থাকতে। এটা এমন ম্যাচ নয়, যেটাতে আমি বাইরে থাকতে পারতাম।’ চিকিৎসকদের ধারণা, সেরে উঠতে তিন সপ্তাহের মতো সময় লাগবে পারদেসের। এতে নিশ্চিতভাবেই হন্ডুরাস (৬ জুন) ও আইসল্যান্ডের (৯ জুন) বিপক্ষে প্রীতি ম্যাচে খেলা হবে না বিশ্বকাপজয়ী এই মিডফিল্ডারের। আগামী ১৬ জুন আলজেরিয়ার বিপক্ষে আর্জেন্টিনার বিশ্বকাপ যাত্রা শুরুর ম্যাচেও তার খেলা নিয়ে জেগেছে শঙ্কা।
শিরোনাম
ভিসা জটিলতায় দক্ষিণ আফ্রিকা দলের বিশ্বকাপ যাত্রা স্থগিত
রোহিঙ্গা শরণার্থীদের ২০ লাখ ইউরো দিচ্ছে ফিনল্যান্ড
হাম উপসর্গে ২৪ ঘণ্টায় আরো ২ জনের মৃত্যু
পানির নিচের ড্রোন বানাবে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়া
পরিবারের সঙ্গে জেমসের ঈদ উদযাপন, ছবি প্রকাশ করলেন প্রাক্তন স্ত্রী
সামান্থার সঙ্গে প্রতারণা ও পর্নোসাইটে বিকৃত ছবি প্রচারের অভিযোগ!
২০২৬ বিশ্বকাপে ভেঙে যেতে পারে ফুটবল ইতিহাসের ৫ মহারেকর্ড ক্রীড়া ডেস্ক
বিশ্বকাপের আগে বড় ধাক্কা খেল আর্জেন্টিনা, চোটে আরেক তারকা
চাঁপাইনবাবগঞ্জে হাম সন্দেহভাজন আরো ৬ শিশু হাসপাতালে ভর্তি
আদ্-দ্বীনে নবজাতক মৃত্যুর তদন্ত প্রতিবেদন জমা ৩ জুন : স্বাস্থ্যমন্ত্রী
Printed on: May 31, 2026
May 31, 2026
খেলাধুলা
বিশ্বকাপের আগে বড় ধাক্কা খেল আর্জেন্টিনা, চোটে আরেক তারকা
সর্বশেষ খবর
রোহিঙ্গা শরণার্থীদের ২০ লাখ ইউরো দিচ্ছে ফিনল্যান্ড
May 31, 2026
হাম উপসর্গে ২৪ ঘণ্টায় আরো ২ জনের মৃত্যু
May 31, 2026