বিশ্বকাপ শিরোপা ধরে রাখার লক্ষ্য সামনে রেখে ২৬ সদস্যের দল ঘোষণা করেছে আর্জেন্টিনা। স্কোয়াড বিশ্লেষণ করলে স্পষ্টভাবে চোখে পড়ে ইউরোপিয়ান ফুটবলের আধিপত্য। বিশেষ করে স্পেনের লা লিগা ও অ্যাথলেটিকো মাদ্রিদের খেলোয়াড়দের ওপরই সবচেয়ে বেশি ভরসা রেখেছেন কোচ লিওনেল স্কালোনি। পুরো স্কোয়াডে সবচেয়ে বেশি ছয়জন ফুটবলার এসেছেন অ্যাথলেটিকো মাদ্রিদ থেকে। গোলরক্ষক হুয়ান মুসো ছাড়াও নাহুয়েল মলিনা, জুলিয়ান আলভারেজ, নিকো গঞ্জালেজ, থিয়াগো আলমাদা ও জিউলিয়ানো সিমিওনে রয়েছেন সেই তালিকায়। একক ক্লাব হিসেবে এটিই সর্বোচ্চ প্রতিনিধিত্ব। লা লিগা থেকে মোট সাতজন খেলোয়াড় জায়গা পেয়েছেন আর্জেন্টিনার দলে। অ্যাথলেটিকোর ছয়জনের সঙ্গে রয়েছেন রিয়াল বেটিসের মিডফিল্ডার জিওভানি লো সেলসো। ইউরোপের শীর্ষ লিগগুলোর মধ্যে তাই সবচেয়ে বেশি অবদান স্পেনের। ইংলিশ প্রিমিয়ার লিগ থেকেও পাঁচজন ফুটবলার আছেন স্কোয়াডে। তাদের মধ্যে আছেন গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ, ডিফেন্ডার লিসান্দ্রো মার্টিনেজ ও ক্রিস্টিয়ান রোমেরো। সঙ্গে মিডফিল্ডার অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার ও এনজো ফার্নান্দেজ। একই সংখ্যক খেলোয়াড় এসেছে ফরাসি লিগ ওয়ান থেকেও। জেরোনিমো রুলি, লিওনার্দো বালের্দি, নিকোলাস তাগলিয়াফিকো, ফাকুন্দো মেদিনা ও ভালেন্তিন বার্কো খেলছেন ফ্রান্সে। ক্লাবভিত্তিক হিসাব করলে দ্বিতীয় সর্বোচ্চ তিনজন খেলোয়াড় এসেছে অলিম্পিক মার্শেই থেকে। রুলি, বালের্দি ও মেদিনা বর্তমানে ফরাসি ক্লাবটির সদস্য। অন্যদিকে ইন্টার মায়ামি থেকে আছেন অধিনায়ক লিওনেল মেসি ও রদ্রিগো দি পল। নিজেদের ঘরোয়া লিগ থেকে অবশ্য খুব বেশি ফুটবলার নেননি স্কালোনি। আর্জেন্টাইন প্রিমেরা ডিভিশন থেকে সুযোগ পেয়েছেন মাত্র দুজন রিভার প্লেটের গঞ্জালো মন্তিয়েল ও বোকা জুনিয়র্সের লেয়ান্দ্রো পারেদেস। এ ছাড়া পর্তুগিজ লিগে খেলছেন অভিজ্ঞ ডিফেন্ডার নিকোলাস ওতামেন্দি। দক্ষিণ আমেরিকার আরেক প্রতিনিধি হিসেবে ব্রাজিলিয়ান সিরি ‘আ’ থেকে দলে জায়গা পেয়েছেন হোসে মানুয়েল লোপেজ। সব মিলিয়ে আর্জেন্টিনার বিশ্বকাপ স্কোয়াডে ইউরোপীয় ফুটবলের প্রভাবই সবচেয়ে বেশি দেখা যাচ্ছে। বিশেষ করে স্প্যানিশ ও ইংলিশ লিগে খেলা ফুটবলারদের ওপরই নিজেদের শিরোপা রক্ষার বড় আশা রাখছে আলবিসেলেস্তেরা।
শিরোনাম
ইউরোপিয়ান লিগের দাপটে আর্জেন্টিনার বিশ্বকাপ দল
ক্যাপিটালে আজ দেখা যাবে ‘অচেনা আমি’
ঈদের আনন্দে এখন আবেগ খুঁজে পান না জয়া!
ইসরায়েলকে ‘কালো তালিকাভুক্ত’ করল জাতিসংঘ
নেইমারকে নিয়ে দুশ্চিন্তায় ব্রাজিল, অনিশ্চিত বিশ্বকাপের প্রথম ম্যাচে
ঈদের দ্বিতীয় দিনে হাম ও উপসর্গে ১০ শিশুর মৃত্যুর খবর
আদ্-দ্বীনে নবজাতকের মৃত্যু : বিচার ও ক্ষতিপূরণে আইনি নোটিশ
ক্রিকেট উন্মাদনায় মুখরিত হতে যাচ্ছে নারায়ণপুর
চাঁপাইনবাবগঞ্জে ধর্মীয় ভাব গাম্ভীর্যের মধ্যদিয়ে ঈদুল আজহা উদযাপন
চাঁপাইনবাবগঞ্জে হাম সন্দেহভাজন আরো ৮ শিশু হাসপাতালে ভর্তি
Printed on: May 29, 2026
May 29, 2026
খেলাধুলা
ইউরোপিয়ান লিগের দাপটে আর্জেন্টিনার বিশ্বকাপ দল
সর্বশেষ খবর
ক্যাপিটালে আজ দেখা যাবে ‘অচেনা আমি’
May 29, 2026
ঈদের আনন্দে এখন আবেগ খুঁজে পান না জয়া!
May 29, 2026
ইসরায়েলকে ‘কালো তালিকাভুক্ত’ করল জাতিসংঘ
May 29, 2026
ঈদের দ্বিতীয় দিনে হাম ও উপসর্গে ১০ শিশুর মৃত্যুর খবর
May 29, 2026