শুক্রবার ২৯ মে ২০২৬ খ্রিস্টাব্দ || ১৫ই জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ || ১২ জিলহজ ১৪৪৭ হিজরি
LIVE
Printed on: May 29, 2026
May 29, 2026
খেলাধুলা
খেলাধুলা

নেইমারকে নিয়ে দুশ্চিন্তায় ব্রাজিল, অনিশ্চিত বিশ্বকাপের প্রথম ম্যাচে

Published: May 29, 2026 at 10:26 AM
নেইমারকে নিয়ে দুশ্চিন্তায় ব্রাজিল, অনিশ্চিত বিশ্বকাপের প্রথম ম্যাচে


নেইমারকে ঘিরে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে ব্রাজিল জাতীয় ফুটবল দল শিবিরে। উত্তর আমেরিকায় হতে যাওয়া ২০২৬ বিশ্বকাপের ঠিক আগে চোটে পড়েছেন এই ব্রাজিলিয়ান তারকা, যা তার টুর্নামেন্টে অংশগ্রহণের শুরুটা কঠিন করে তুলতে পারে। নতুন কোচ কার্লো আনচেলত্তির ঘোষিত ২৬ সদস্যের দলে জায়গা নিশ্চিত করতে সাম্প্রতিক সপ্তাহগুলোতে ব্রাজিলিয়ান ক্লাব সান্তোসের হয়ে নিয়মিত খেলছিলেন নেইমার। তবে, গত সপ্তাহের শেষ দিকে কুরিতিবার বিপক্ষে ম্যাচে পরাজয়ের পাশাপাশি ব্যক্তিগতভাবেও বড় ধাক্কা পান তিনি। ম্যাচ চলাকালীন কাফ ইনজুরিতে আক্রান্ত হন ৩৪ বছর বয়সী এই ফরোয়ার্ড। প্রথমদিকে সান্তোস কর্তৃপক্ষ জানিয়েছিল, চোটটি গুরুতর নয়। কিন্তু, পরে ব্রাজিল জাতীয় দলের মেডিকেল টিমের পরীক্ষায় ধরা পড়ে, নেইমার গ্রেড-টু কাফ ইনজুরিতে ভুগছেন।  স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কা জানিয়েছে, নেইমারের এমআরআই রিপোর্টে পায়ের পেশিতে মাঝারি চোট ধরা পড়েছে।

ব্রাজিল দলের চিকিৎসকদের ভাষ্য অনুযায়ী, নেইমারের সব ধরনের মেডিকেল পরীক্ষা সম্পন্ন হয়েছে, যার মধ্যে এমআরআইও ছিল। রিপোর্টে তার কাফে গ্রেড-টু ইনজুরি ধরা পড়েছে। আশা করা হচ্ছে, দুই থেকে তিন সপ্তাহের মধ্যে তিনি মাঠে ফিরতে পারবেন। তবে স্বস্তির খবর হলো, এই চোট এতটা গুরুতর নয় যে পুরো বিশ্বকাপ থেকেই ছিটকে পড়তে হবে তাকে। যদিও তিন সপ্তাহের পুনর্বাসন প্রক্রিয়ার কারণে আগামী ১৩ জুন নিউ জার্সিতে মরক্কোর বিপক্ষে ব্রাজিলের উদ্বোধনী ম্যাচে তার খেলা প্রায় অনিশ্চিত হয়ে পড়েছে। সেলেসাওদের দ্বিতীয় ম্যাচটি হবে ছয় দিন পর হাইতির বিপক্ষে। দলের মেডিকেল স্টাফরা আশাবাদী, সেই ম্যাচের আগেই ফিট হয়ে উঠতে পারেন নেইমার।