বৃহস্পতিবার ২৮ মে ২০২৬ খ্রিস্টাব্দ || ১৪ই জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ || ১১ জিলহজ ১৪৪৭ হিজরি
LIVE
Printed on: May 28, 2026
May 28, 2026
খেলাধুলা
খেলাধুলা

বিশ্বকাপের চূড়ান্ত দল ঘোষণা দক্ষিণ আফ্রিকার

Published: May 28, 2026 at 09:42 AM
বিশ্বকাপের চূড়ান্ত দল ঘোষণা দক্ষিণ আফ্রিকার

দীর্ঘ ষোলো বছর পর আবারও বিশ্বকাপে ফিরছে দক্ষিণ আফ্রিকা। সেই উপলক্ষে ২০২৬ বিশ্বকাপের জন্য ২৬ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করেছেন দলটির প্রধান কোচ হুগো ব্রুস। দলের নেতৃত্বে থাকছেন গোলরক্ষক রনওয়েন উইলিয়ামস। অভিজ্ঞ এই অধিনায়কের সঙ্গে দলে আছেন মাঝমাঠের ভরসা তেবোহো মোকোয়েনা এবং আক্রমণভাগের গুরুত্বপূর্ণ ফুটবলার লাইল ফস্টার। ঘোষিত দলে সবচেয়ে বেশি প্রতিনিধিত্ব রয়েছে মামেলোদি সানডাউনস ও অরল্যান্ডো পাইরেটসের ফুটবলারদের। দুই ক্লাব থেকেই সুযোগ পেয়েছেন আটজন করে খেলোয়াড়। বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচেই স্বাগতিক মেক্সিকোর মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকা। মেক্সিকো সিটি স্টেডিয়ামে অনুষ্ঠিতব্য এই ম্যাচটি ফিরিয়ে আনছে ২০১০ বিশ্বকাপের স্মৃতি। যেখানে উদ্বোধনী ম্যাচেও খেলেছিল দুই দল। এরপর আটলান্টায় চেকিয়ার বিপক্ষে খেলবে তারা। গ্রুপ পর্বের শেষ ম্যাচে মনতেরেতে দক্ষিণ কোরিয়ার মুখোমুখি হবে আফ্রিকার প্রতিনিধিরা।

দক্ষিণ আফ্রিকার বিশ্বকাপ দল
গোলরক্ষক: রনওয়েন উইলিয়ামস, রিকার্দো গস, সিফো চেইনে।

রক্ষণভাগ: খুলিসো মুদাউ, ওলওয়েথু মাখানিয়া, ব্র্যাডলি ক্রস, অউব্রে মডিবা, থাবাং মাতুলুদি, নকোসিনাথি সিবিসি, খুলুমানি ন্দামানে, ইমে ওকন, সামুকেলে কাবিনি, মবেকেজেলি এমবোকাজি, কামোগেলো সেবেলেবেলে।

মাঝমাঠ: তেবোহো মোকোয়েনা, জেডেন অ্যাডামস, থালেন্তে এমবাথা, স্পেহফেলো সিথোলে।

আক্রমণভাগ: ওসউইন আপোলিস, সেপাং মোরেমি, এভিডেন্স মাকগোপা, লাইল ফস্টার, ইক্রাম রেইনার্স, রেলেবোহিলে মোফোকেং, থেম্বা জোয়ানে, থাপেলো মাসেকো।