২০২৬ বিশ্বকাপের আগে আবারও চোটের শঙ্কায় পড়েছেন ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার জুনিয়র। দীর্ঘদিন ইনজুরির সঙ্গে লড়াই করার পর সম্প্রতি সান্তোস এফসির হয়ে ধারাবাহিক পারফরম্যান্সে ফিরেছিলেন তিনি। তবে এবার পায়ের (কাফে) ফোলাভাবের কারণে দলের অনুশীলনে অনুপস্থিত থাকায় নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। ব্রাজিলিয়ান সংবাদমাধ্যম ইউওএল এসপোর্তের প্রতিবেদনে বলা হয়েছে, কাফে এডিমা বা ফোলাভাবের কারণে সর্বশেষ অনুশীলনে অংশ নেননি নেইমার। ফলে সান্তোসের হয়ে আসন্ন দুটি ম্যাচে খেলা নিয়ে শঙ্কা তৈরি হয়েছে। ৩৪ বছর বয়সী এই তারকার ইনজুরি প্রথমে খুব গুরুতর মনে না হলেও এখন তার অবস্থা নিয়ে উদ্বেগ বাড়ছে। এমনকি ২০২৬ ফিফা বিশ্বকাপে ব্রাজিল দলে তার অংশগ্রহণ নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে। তবে ব্রাজিল জাতীয় দল এখনও নেইমারকে নিয়ে আশাবাদী। ইএসপিএনের সাংবাদিক পেদ্রো ইভো আলমেইদার তথ্য অনুযায়ী, ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি ও দলীয় মেডিকেল স্টাফ ২৭ মে শুরু হওয়া ক্যাম্প পর্যন্ত অপেক্ষা করবেন। সেখানেই তার চোটের প্রকৃত অবস্থা মূল্যায়ন করা হবে এবং বিশ্বকাপে অংশগ্রহণ নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। প্রতিবেদনে আরও বলা হয়েছে, আনচেলত্তি চাইলে নেইমারকে প্রস্তুতি ম্যাচ দুটিতে বিশ্রাম দিতেও রাজি আছেন, যদি তিনি নির্দিষ্ট ফিটনেস পরিকল্পনা অনুসরণ করেন। এদিকে নেইমারের অনুশীলনে অনুপস্থিতি এবং সম্ভাব্য ছিটকে যাওয়ার শঙ্কায় ব্রাজিল দল বিকল্প পরিকল্পনাও ভাবতে শুরু করেছে। সেই ক্ষেত্রে ফরোয়ার্ড জোয়াও পেদ্রোর জন্য জাতীয় দলে সুযোগের দরজা আবার খুলে যেতে পারে বলে ধারণা করা হচ্ছে।
শিরোনাম
গোমস্তাপুরে মাদকদ্রব্যসহ বিভিন্ন মামলার ১৩ আসামি আটক
চাঁপাইনবাবগঞ্জে ২ কেজি ৬৯৫ গ্রাম হেরোইনসহ একই পরিবারের ৪ জন আটক
যে ৭ পানীয়তে কমবে বুকজ্বালা গ্যাসের সমস্যা
বাংলা চলচ্চিত্রের গানে ফুটবলের কালজয়ী উন্মাদনা
ইংল্যান্ড ম্যাচের আগে মেক্সিকো সিটিতে প্রকাশ্যে মদ বিক্রিতে নিষেধাজ্ঞা
পুলিশের ৬ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি
হামের উপসর্গে আরো ৭ প্রাণহানি
গোমস্তাপুরে নেশাকারক সিরাপ সহ ট্রলি আটক
গোমস্তাপুরে আমবোঝাই ভটভটি উল্টে আম ব্যবসায়ী নিহত
জুনে ৪৭২ সড়ক দুর্ঘটনায় নিহত ৪৩৮
Printed on: July 06, 2026
May 27, 2026
খেলাধুলা
অনুশীলনে অনুপস্থিত নেইমার, বিকল্প ভাবছে ব্রাজিল!
সর্বশেষ খবর
গোমস্তাপুরে মাদকদ্রব্যসহ বিভিন্ন মামলার ১৩ আসামি আটক
Jul 05, 2026
যে ৭ পানীয়তে কমবে বুকজ্বালা গ্যাসের সমস্যা
Jul 05, 2026
বাংলা চলচ্চিত্রের গানে ফুটবলের কালজয়ী উন্মাদনা
Jul 05, 2026