সোমবার ০৬ জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ || ২২শে আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ || ২০ মহররম ১৪৪৮ হিজরি
LIVE
Printed on: July 06, 2026
May 26, 2026
খেলাধুলা
খেলাধুলা

কলম্বিয়ার বিশ্বকাপ স্কোয়াডে রদ্রিগেজ

Published: May 26, 2026 at 11:36 AM
কলম্বিয়ার বিশ্বকাপ স্কোয়াডে রদ্রিগেজ

কলম্বিয়া বিশ্বকাপ স্কোয়াডে রদ্রিগেজ

 

ফিফা বিশ্বকাপের জন্য ২৬ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে কলম্বিয়া জাতীয় ফুটবল দল। সেই স্কোয়াডে আছেন রিয়াল মাদ্রিদের সাবেক তারকা জেমস রদ্রিগেজ। এতদিন শোনা গিয়েছিল প্রাণঘাতী পেশিক্ষয় রোগে ভুগছেন তিনি। তবে সকল গুঞ্জন উড়ে গেছে বিশ্বকাপ স্কোয়াডে তার জায়গা পাওয়ার খবরে। গত মার্চে ফ্রান্সের বিপক্ষে ম্যাচ চলাকালে রদ্রিগেজ অসুস্থ হয়ে পড়েন। তীব্র পানিশূন্যতার কারণে তাকে তিন দিন পর্যবেক্ষণে রাখা হয়েছিল। কোচ নেস্তর লরেঞ্জোর দলে আক্রমণভাগের সবচেয়ে বড় ভরসা হবেন বায়ার্ন মিউনিখের ফরোয়ার্ড লুইস দিয়াজ। তবে সৌদি ক্লাব আল নাসরের ডিফেন্ডার জন ডুরান দলে জায়গা পাননি, যা কিনা দেখা হচ্ছে বড় চমক হিসেবে দেখা হচ্ছে।