স্মার্ট ডিভাইসের বাজারে নতুন চমক নিয়ে এসেছে শাওমি। প্রতিষ্ঠানটি সম্প্রতি চীনে উন্মোচন করেছে নতুন ওপেন-ইয়ার ওয়্যারলেস ইয়ারবাড ‘শাওমি ক্লিপ’। একই ইভেন্টে কোম্পানি আরও এনেছে শাওমি ১৭ ম্যাক্স এবং শাওমি স্মার্ট ব্যান্ড ১০ প্রো। তবে নতুন এই ইয়ারবাডের এআইভিত্তিক ফিচারগুলো এরই মধ্যে প্রযুক্তিপ্রেমীদের নজর কাড়তে শুরু করেছে। নতুন শাওমি ক্লিপের সবচেয়ে বড় আকর্ষণ হলো এর ওপেন-ইয়ার ক্লিপ-অন ডিজাইন। ফলে দীর্ঘ সময় ব্যবহার করলেও কানে চাপ কম পড়ে। যারা অফিস, জিম বা বাইরের কাজে ইয়ারবাড ব্যবহার করেন, তাদের জন্য এটি বেশ আরামদায়ক হতে পারে। অডিওর দিক থেকেও বেশ শক্তিশালী ফিচার দিয়েছে শাওমি। এতে রয়েছে ১১ মিমি ডাইনামিক ড্রাইভার এবং এলএইচডিসি ৫.০ অডিও কোডেক সাপোর্ট, যা হাই-রেজুলেশন সাউন্ড উপভোগের সুযোগ দেবে। পাশাপাশি এতে হাই-রেস অডিও ওয়্যারলেস সার্টিফিকেশনও রয়েছে। কলের সময় ভালো ভয়েস কোয়ালিটির জন্য ব্যবহার করা হয়েছে ট্রিপল-মাইক্রোফোন সিস্টেম ও বোন-কনডাকশন প্রযুক্তি, যা আশপাশের শব্দ কমিয়ে কণ্ঠ আরও পরিষ্কার রাখবে। তবে সবচেয়ে আলোচনায় এসেছে এর এআই ফিচারগুলো। শাওমি ক্লিপে রয়েছে রিয়েল-টাইম ট্রান্সক্রিপশন, লাইভ কল ট্রান্সলেশন, মুখোমুখি কথোপকথনের অনুবাদ এবং এআই-জেনারেটেড সামারি সুবিধা। এমনকি লেকচার বা ভিডিও চলাকালেও লাইভ ইন্টারপ্রিটেশন ব্যবহার করা যাবে। ব্যবহারকারীরা চার্জিং কেস থেকেই ভয়েস রেকর্ডিং চালু বা বন্ধ করতে পারবেন। ইয়ারবাডটিতে যুক্ত করা হয়েছে শাওএআই সহকারীও। এটি ব্যবহারকারীর প্রশ্নের উত্তর দিতে পারবে এবং আরও স্বাভাবিক কথোপকথনের অভিজ্ঞতা দেবে। কানেক্টিভিটির জন্য এতে রয়েছে ব্লুটুথ ৫.৪ এবং ডুয়াল-ডিভাইস কানেকশন সুবিধা। অর্থাৎ একই সঙ্গে দুটি ডিভাইসে সংযুক্ত রাখা যাবে। এছাড়া এটি অ্যান্ড্রয়েড ও আইফোন-দুই প্ল্যাটফর্মেই কাজ করবে। এমনকি অ্যাপল ফাইন্ড মাই সাপোর্ট থাকায় হারিয়ে গেলে চার্জিং কেস বা ইয়ারবাড সহজে খুঁজে পাওয়া যাবে। ব্যাটারির ক্ষেত্রেও ভালো পারফরম্যান্সের দাবি করেছে শাওমি। একবার চার্জে প্রায় ৯ ঘণ্টা এবং চার্জিং কেসসহ মোট ৩৮ ঘণ্টা পর্যন্ত ব্যবহার করা যাবে। দ্রুত চার্জিং সুবিধাও রয়েছে, যেখানে মাত্র ১০ মিনিট চার্জে পাওয়া যাবে প্রায় ৪ ঘণ্টার মিউজিক প্লেব্যাক। চীনে শাওমি ক্লিপের দাম রাখা হয়েছে ৮৪৯ ইউয়ান, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৪ হাজার টাকার কাছাকাছি। বর্তমানে এটি কয়েকটি রঙে চীনের বাজারে পাওয়া যাচ্ছে।
শিরোনাম
গোমস্তাপুরে হেরোইনসহ একজন গ্রেপ্তার
ডেঙ্গু প্রতিরোধে চাঁপাইনবাবগঞ্জে স্বাস্থ্য অধিকার ফোরামের ক্যাম্পেইন
চাঁপাইনবাবগঞ্জে একদিনে ডেঙ্গু আক্রান্ত আরও ১০৯ জন, এক শিশুর মৃত্যু
গোমস্তাপুরে হেরোইনসহ ২ জন গ্রেপ্তার
রহস্য জিইয়ে রাখলেন ম্রুনাল ঠাকুর
জেল-রিমান্ড শেষে শুটিংয়ে ফিরলেন জাহের আলভী
স্পাইডার-ম্যানের নামে সড়কের নামকরণ
ইমরান হাশমির সামনে আছড়ে পড়ল গাড়ি
৫০০ কোটির মাইলফলকে অজয়ের ‘দৃশ্যম ৩’
বাংলাদেশ সিরিজের দল ঘোষণা করল ওয়েস্ট ইন্ডিজ
Printed on: October 15, 2026
May 24, 2026
বিজ্ঞান ও প্রযুক্তি
ইয়ারবাডে এআই ফিচার শাওমি ক্লিপ বাডসে থাকছে লাইভ ট্রান্সলেশন
সর্বশেষ খবর
গোমস্তাপুরে হেরোইনসহ একজন গ্রেপ্তার
Oct 14, 2026
গোমস্তাপুরে হেরোইনসহ ২ জন গ্রেপ্তার
Oct 14, 2026
রহস্য জিইয়ে রাখলেন ম্রুনাল ঠাকুর
Oct 14, 2026