নাটকীয়ভাবে বাংলাদেশ ফুটবলের নতুন কোচ থমাস ডুলিকে পরিচয় করিয়ে দিয়েছিলেন বাফুফে সভাপতি তাবিথ আউয়াল। এর আগে বাফুফে সভাপতি গণমাধ্যমকে বলেছিলেন নতুন কোচ যাকেই নেওয়া হোক, চুক্তি হবে দুই বছরের। শনিবার দুপুর পর্যন্ত তেমন খবরই ছিল। তবে মিরপুর সিটি ক্লাবে ‘এএফসি গ্রাসরুট ফুটবল ডে ও ওয়ার্ল্ড ফুটবল ডে ২০২৬’ উদ্বোধন করতে গিয়ে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী কোচ নিয়ে যে বক্তব্য দিয়েছেন তাতে নতুন করে তেরি হয়েছে জটিলতা। বাফুফে থেকে দুই বছরের কথা বলা হলেও ক্রীড়া প্রতিমন্ত্রী বলেছেন এক ম্যাচের কথা। অর্থাৎ আগামী ৫ জুন সান মারিনোর বিপক্ষে যে ফিফা ফ্রেন্ডলি খেলবে সেই ম্যাচটি নাকি ডুলির এসিড টেস্ট। কি বলেছেন ক্রীড়া প্রতিমন্ত্রী? ‘আমি বাফুফে সভাপতিকে বলেছি, আমরা সান মারিনোর বিপক্ষে যে ম্যাচটি হবে সেটিকে আমরা কোচের জন্য পরীক্ষা হিসেবে দেখতে চাই। আগামী দুই বছরে বাংলাদেশের ১৬টির মতো ম্যাচ রয়েছে এর মধ্যে গুরুত্বপূর্ণ যে ইস্যুটি রয়েছে সেটি হলো সাফ চ্যাম্পিয়নশিপ। যে কোচ এসেছেন তার বিষয়ে ইতিমধ্যে বলা হয়েছে, সামনের যে ম্যাচটি আছে সেটিকে ‘অন টেস্ট’ হিসেবে দেখবো। এই ম্যাচ দেখার পর এই কোচের বিষয়ে আমরা চূড়ান্ত সিদ্ধান্ত নিবো। তার মানে এখনো ডুলির সাথে প্রধান কোচ হিসেবে কোনো চুক্তিই হয়নি বাফুফের। ফেডারেশনের এবং ন্যাশনাল টিম কমিটির একাধিক সদস্যের সঙ্গে যোগাযোগ করলে কেউ মুখ খুলতে রাজি হননি। তবে একাধিক সদস্য বলেছেন, ক্রীড়া প্রতিমন্ত্রীর বক্তব্যের পর তারা একটা বিব্রত অবস্থার মধ্যে পড়েছেন। এর আগে ওয়েনশের সাবেক কোচ ক্রিস কোলম্যানকে নিয়োগ দেওয়ার বিষয়ে ক্রীড়া প্রতিমন্ত্রীর সহযোগিতা চাইলে তিনি সম্মত হয়েছিলেন। তবে ডুলির বিষয়ে কোনো সহযোগিতা চাওয়া হয়নি বলে প্রতিমন্ত্রী নিজেই জানিয়েছেন ‘কোলম্যানে বিষয়ে আমার কাছে যে সহযোগিতা চাওয়া হয়েছিল তাতে আমি রাজিও হয়েছিলাম। তবে ডুলির বিষয়ে আমার কাছে কোনো সহযোগিতা চায়নি বাফুফে। তাহলে কি বাফুফে সান মারিনো মারিনো বিপক্ষে ম্যাচের পর নতুন কোচ খুঁজবে? তা নির্ভর করছে পারফরম্যান্সের ওপর। ক্রীড়া প্রতিমন্ত্রী বলেছেন,‘বাফুফে সভাপতিকে বলা হয়েছে আপনারা খোঁজ করতে থাকেন। এর চেয়ে ভালো কাউকে যদি ভবিষ্যতে পাই তাহলে তাকে দ্রুত সময়ের মধ্যে আনা যায় কিনা সে বিষয়েও একটা নির্দেশনা দেওয়া হয়েছে।
শিরোনাম
গোমস্তাপুরে হেরোইনসহ একজন গ্রেপ্তার
ডেঙ্গু প্রতিরোধে চাঁপাইনবাবগঞ্জে স্বাস্থ্য অধিকার ফোরামের ক্যাম্পেইন
চাঁপাইনবাবগঞ্জে একদিনে ডেঙ্গু আক্রান্ত আরও ১০৯ জন, এক শিশুর মৃত্যু
গোমস্তাপুরে হেরোইনসহ ২ জন গ্রেপ্তার
রহস্য জিইয়ে রাখলেন ম্রুনাল ঠাকুর
জেল-রিমান্ড শেষে শুটিংয়ে ফিরলেন জাহের আলভী
স্পাইডার-ম্যানের নামে সড়কের নামকরণ
ইমরান হাশমির সামনে আছড়ে পড়ল গাড়ি
৫০০ কোটির মাইলফলকে অজয়ের ‘দৃশ্যম ৩’
বাংলাদেশ সিরিজের দল ঘোষণা করল ওয়েস্ট ইন্ডিজ
Printed on: October 15, 2026
May 23, 2026
খেলাধুলা
ক্রীড়া প্রতিমন্ত্রীর নির্দেশনায় বিব্রত বাফুফে
সর্বশেষ খবর
গোমস্তাপুরে হেরোইনসহ একজন গ্রেপ্তার
Oct 14, 2026
গোমস্তাপুরে হেরোইনসহ ২ জন গ্রেপ্তার
Oct 14, 2026
রহস্য জিইয়ে রাখলেন ম্রুনাল ঠাকুর
Oct 14, 2026