বৃহস্পতিবার ২৬ নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ || ১১ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ || ১৫ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
LIVE
Printed on: November 26, 2026
November 26, 2026
চাঁপাইনবাবগঞ্জ
চাঁপাইনবাবগঞ্জ

চাঁপাইনবাবগঞ্জে ৩৩ দুস্থকে দেয়া হলো আর্থিক সহায়তা

Published: November 26, 2026 at 02:23 PM
চাঁপাইনবাবগঞ্জে ৩৩ দুস্থকে দেয়া হলো আর্থিক সহায়তা

চাঁপাইনবাবগঞ্জে জেলা প্রশাসনের আয়োজনে আর্থিক সংকটে থাকা দুস্থ, অসহায় ও হতদরিদ্র ৩৩ জনের মধ্যে ২ লাখ ২৭ হাজার টাকার আর্থিক সহায়তার চেক ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে। আজ দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে দুস্থ, অসহায় ও হতদরিদ্রদের হাতে চেক তুলে দেন অনুষ্ঠানের সভাপতি জেলা প্রশাসক আবু ছালেহ মো. মুসা জঙ্গী। এসময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আনিসুর রহমান ও এনডিসি আজমাইন মাহতাব উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে জেলা প্রশাসক আবু ছালেহ মো. মুসা জঙ্গী বলেন, সরকারের এ ধরনের মানবিক সহায়তা কর্মসূচি সমাজের অসুস্থ, অসহায় ও দুস্থ মানুষের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তিনি বলেন, এসব জনগোষ্ঠীর পাশে দাঁড়াতে এবং তাদের কষ্ট লাঘবে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।