জাতীয় পাবলিক টয়লেট নীতিমালা ২০২৬’ অনুযায়ী শিক্ষার্থীদের মধ্যে স্বাস্থ্যসম্মত টয়লেট ব্যবহার ও স্বাস্থ্যবিধি বিষয়ে সচেতনতা তৈরিতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরকে (মাউশি) নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। বৃহস্পতিবার মাউশির মহাপরিচালকের কাছে পাঠানো মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের এক চিঠিতে এ নির্দেশনা দেওয়া হয়। ওই পত্রে মন্ত্রিপরিষদ বিভাগের ২৩ নভেম্বরের এক স্মারকের সূত্রে ‘জাতীয় পাবলিক টয়লেট নীতিমালা ২০২৬’ অনুযায়ী টয়লেট ব্যবহার ও স্বাস্থ্যবিধি বিষয়ে সচেতনতা তৈরির প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানানো হয়েছে। এদিকে, মন্ত্রিপরিষদ বিভাগের মন্ত্রিসভার সিদ্ধান্ত বাস্তবায়ন গত ২৩ নভেম্বরের এক চিঠিতে জানানো হয়, মন্ত্রিসভা-বৈঠকে গৃহীত অবাস্তবায়িত সিদ্ধান্তসমূহের বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনার জন্য আগামী ২৯ নভেম্বর বেলা আড়াইটায় সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে আন্তঃমন্ত্রণালয় সভা অনুষ্ঠিত হবে। ওই চিঠির সংযুক্তি অনুযায়ী, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের অধীনে দু’টি বাস্তবায়নাধীন সিদ্ধান্ত রয়েছে। প্রথমটি গত ৭ মে অনুষ্ঠিত মন্ত্রিসভা বৈঠকে অনুমোদিত ‘জাতীয় পাবলিক টয়লেট নীতিমালা ২০২৬’ অনুযায়ী শিক্ষার্থীদের মধ্যে স্বাস্থ্যসম্মত টয়লেট ব্যবহার-বিধি সম্পর্কে সচেতনতা গড়ে তুলতে শিক্ষা মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোর কার্যক্রম গ্রহণ। দ্বিতীয় সিদ্ধান্তটি গত ৩ আগস্ট অনুষ্ঠিত মন্ত্রিসভা বৈঠকের নির্দেশনা অনুযায়ী সরকারি অফিসে সৌরবিদ্যুতের অধিকতর ব্যবহার নিশ্চিতকরণ, যেখানে পর্যায়ক্রমে সব সরকারি দপ্তরে সৌরবিদ্যুতের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করার কথা বলা হয়েছে।
শিরোনাম
চাঁপাইনবাবগঞ্জে ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত আরো ২৮ জন
চাঁপাইনবাবগঞ্জে ৩৩ দুস্থকে দেয়া হলো আর্থিক সহায়তা
চাঁপাইনবাবগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩
চাঁপাইনবাবগঞ্জ জেলায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ শুরু
ইন্দোনেশিয়ায় সোনার খনিতে বন্যা : ১৩ জন নিহত, আটকা আরও ১৩ জন
কায়রোতে ব্যস্ত মহাসড়কে অগ্নিকাণ্ড : নিহত ৩১
বিশ্বকাপ ফাইনাল নিজেদের মাঠে চায় রিয়াল-বার্সা, বাধা মরক্কো
প্রথমবারের মতো পাকিস্তান সফরে যাচ্ছে আয়ারল্যান্ড
এবার দীপিকার পাশে দাঁড়ালেন করণ জোহর
তিন দেশ, তিন প্রজন্মের প্রেমের গল্প নিয়ে প্রথমবার নেটফ্লিক্সে পাকিস্তানি সিরিজ
Printed on: November 26, 2026
November 26, 2026
জাতীয়
শিক্ষার্থীদের মধ্যে টয়লেট ব্যবহার ও স্বাস্থ্যবিধি সচেতনতা তৈরির নির্দেশ
সর্বশেষ খবর
চাঁপাইনবাবগঞ্জে ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত আরো ২৮ জন
Nov 26, 2026
চাঁপাইনবাবগঞ্জে ৩৩ দুস্থকে দেয়া হলো আর্থিক সহায়তা
Nov 26, 2026
চাঁপাইনবাবগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩
Nov 26, 2026
চাঁপাইনবাবগঞ্জ জেলায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ শুরু
Nov 26, 2026