বৃহস্পতিবার ১৫ অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ || ৩০শে আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ || ৩ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
LIVE
Printed on: October 15, 2026
May 23, 2026
খেলাধুলা
খেলাধুলা

আয়ে শীর্ষে রোনালদো, মেসির কত

Published: May 23, 2026 at 08:29 AM
আয়ে শীর্ষে রোনালদো, মেসির কত

২০২৬ সালে বিশ্বের সর্বোচ্চ আয় করা ক্রীড়াবিদদের মধ্যে ফোর্বসের তালিকায় শীর্ষে আছেন ফুটবল মহাতারকা ক্রিস্টিয়ানো রোনালদো। টানা চতুর্থবারের মতো বিশ্বের সবচেয়ে বেশি আয় করা ক্রীড়াবিদের জায়গা ধরে রেখেছেন পর্তুগিজ এই তারকা। তার মোট আয় দাঁড়িয়েছে ৩০০ মিলিয়ন ডলারে। এদিকে রিংয়ে বছরটা খুব একটা সুখের ছিল না ক্যানেলো আলভারেজের। সুপার মিডলওয়েটের অবিসংবাদিত চ্যাম্পিয়নশিপ হারিয়েছেন টেরেন্স ক্রফোর্ডের কাছে, সমালোচনাও শুনতে হয়েছে অনেক। তবে মাঠের বাইরের আয়ে ঠিকই নিজের রাজত্ব ধরে রেখেছেন মেক্সিকান এই বক্সিং সুপারস্টার। সর্বোচ্চ আয় করা ক্রীড়াবিদদের তালিকায় দ্বিতীয় অবস্থানে জায়গা করে নিয়েছেন ক্যানেলো আলভারেজ। ৩৫ বছর বয়সী এই বক্সারের মোট আয় ধরা হয়েছে ১৭০ মিলিয়ন ডলার, যার মধ্যে ১৬০ মিলিয়নই এসেছে ফাইট পার্স বা ম্যাচ ফি থেকে। বাকি ১০ মিলিয়ন ডলার এসেছে স্পনসরশিপ ও বিভিন্ন বাণিজ্যিক কার্যক্রম থেকে। তালিকায় তৃতীয় স্থানে জায়গা করে নিয়েছেন ফুটবল জাদুকর লিওনেল মেসি। এই মৌসুমে তার মোট আয় হয়েছে ১৪০ মিলিয়ন ডলার। তালিকায় ১৩৭.৮ মিলিয়ন ডলার আয় করে চতুর্থ স্থানে আছেন এনবিএ কিংবদন্তি লেব্রন জেমস এবং বেসবলের বিস্ময় শোহেই ওহতানি ১২৭.৬ মিলিয়ন ডলার আয় করে আছেন পঞ্চম স্থানে।