আগামী জুন-জুলাইয়ে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে জিম্বাবুয়ে সফরে যাবে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। শুক্রবার সফরের বিস্তারিত সূচি প্রকাশ করেছে জিম্বাবুয়ে ক্রিকেট। এই সফরে স্বাগতিক জিম্বাবুয়ের বিপক্ষে একটি টেস্ট, তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে বাংলাদেশ। সফরের শুরুতেই হবে একমাত্র টেস্ট ম্যাচ। আগামী ২৮ জুন হারারে স্পোর্টস ক্লাব-এ মাঠে গড়াবে লাল বলের এই লড়াই। এরপর একই ভেন্যুতে অনুষ্ঠিত হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। প্রথম ওয়ানডে ৬ জুলাই, দ্বিতীয়টি ৯ জুলাই এবং সিরিজের শেষ ম্যাচ হবে ১১ জুলাই। ওয়ানডে পর্ব শেষ হওয়ার পর টি-টোয়েন্টি সিরিজ খেলতে দুই দল যাবে কুইন্স স্পোর্টস ক্লাব-এ। ১৫ জুলাই প্রথম টি-টোয়েন্টির মাধ্যমে শুরু হবে ছোট সংস্করণের লড়াই। এরপর ১৭ ও ১৯ জুলাই অনুষ্ঠিত হবে বাকি দুটি ম্যাচ। জিম্বাবুয়ের স্থানীয় সময় অনুযায়ী টেস্ট ও ওয়ানডে ম্যাচগুলো শুরু হবে সকাল ৯টা ৩০ মিনিটে। আর টি-টোয়েন্টি ম্যাচগুলো মাঠে গড়াবে দুপুর ১২টা ৩০ মিনিটে। সবশেষ ২০২৫ সালে ঘরের মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট সিরিজ খেলেছিল বাংলাদেশ। দুই ম্যাচের সেই সিরিজ ১-১ সমতায় শেষ হয়। প্রথম টেস্টে জিতে চার বছর পর টেস্ট ক্রিকেটে জয় পেয়েছিল জিম্বাবুয়ে।
শিরোনাম
গোমস্তাপুরে হেরোইনসহ একজন গ্রেপ্তার
ডেঙ্গু প্রতিরোধে চাঁপাইনবাবগঞ্জে স্বাস্থ্য অধিকার ফোরামের ক্যাম্পেইন
চাঁপাইনবাবগঞ্জে একদিনে ডেঙ্গু আক্রান্ত আরও ১০৯ জন, এক শিশুর মৃত্যু
গোমস্তাপুরে হেরোইনসহ ২ জন গ্রেপ্তার
রহস্য জিইয়ে রাখলেন ম্রুনাল ঠাকুর
জেল-রিমান্ড শেষে শুটিংয়ে ফিরলেন জাহের আলভী
স্পাইডার-ম্যানের নামে সড়কের নামকরণ
ইমরান হাশমির সামনে আছড়ে পড়ল গাড়ি
৫০০ কোটির মাইলফলকে অজয়ের ‘দৃশ্যম ৩’
বাংলাদেশ সিরিজের দল ঘোষণা করল ওয়েস্ট ইন্ডিজ
Printed on: October 15, 2026
May 22, 2026
খেলাধুলা
জুনে জিম্বাবুয়ে যাবে বাংলাদেশ সফরের সূচি প্রকাশ
সর্বশেষ খবর
গোমস্তাপুরে হেরোইনসহ একজন গ্রেপ্তার
Oct 14, 2026
গোমস্তাপুরে হেরোইনসহ ২ জন গ্রেপ্তার
Oct 14, 2026
রহস্য জিইয়ে রাখলেন ম্রুনাল ঠাকুর
Oct 14, 2026