আসন্ন বিশ্বকাপের আগে বড় দুঃসংবাদ পেল আর্জেন্টিনা জাতীয় দল। দলের তারকা গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজ আঙুল ভেঙে চোটে পড়েছেন। ঘটনাটি ঘটে উয়েফা ইউরোপা লিগ ফাইনালের আগে। ম্যাচ শুরুর ঠিক আগমুহূর্তে ওয়ার্মআপের সময় আঙুলে চোট পান এই বিশ্বকাপজয়ী গোলরক্ষক। তীব্র ব্যথা সত্ত্বেও তিনি পুরো ম্যাচ খেলেন এবং অসাধারণ পারফরম্যান্স করে ক্লিনশিটও ধরে রাখেন। ফাইনালে অ্যাস্টন ভিলা ৩-০ ব্যবধানে জিতে শিরোপা নিশ্চিত করে, আর ম্যাচের অন্যতম নায়ক ছিলেন এমিলিয়ানো মার্তিনেজ। ম্যাচ শেষে জানা যায়, আঙুল ভাঙা অবস্থাতেই তিনি পুরো ম্যাচ খেলেছেন। বিশেষ ব্যান্ডেজ নিয়ে মাঠে নেমে একাধিক গুরুত্বপূর্ণ সেভ করে দলকে জয়ের পথে রাখেন তিনি। চোট নিয়ে নিজের অভিজ্ঞতা জানিয়ে মার্তিনেজ বলেন, 'ওয়ার্মআপের সময় আমার আঙুল ভেঙে যায়। বল ধরার সময় সেটি বারবার সরে যাচ্ছিল, কিন্তু আমি চেষ্টা করেছি মানসিকভাবে শক্ত থাকতে।' তবে বিশ্বকাপ নিয়ে আশঙ্কার মধ্যেও তিনি আশাবাদী। মার্তিনেজ জানান, 'এখন আমি শুধু এই জয় উপভোগ করতে চাই। এরপর পুরো মনোযোগ থাকবে বিশ্বকাপে।' এদিকে আর্জেন্টিনা শিবিরে এখন বড় প্রশ্ন, চোট থেকে সময়মতো সেরে উঠে তিনি আসন্ন বিশ্বকাপে খেলতে পারবেন কি না। মেডিক্যাল টিম ইতোমধ্যে তার এক্স-রে রিপোর্ট পর্যবেক্ষণ করছে এবং পুনর্বাসনের অগ্রগতি নিয়েও কাজ চলছে।
শিরোনাম
চাঁপাইনবাবগঞ্জে নানা আয়োজনে জাতীয় সমবায় দিবস উদযাপন
চাঁপাইনবাবগঞ্জে ২৪ ঘণ্টায় নতুন করে ডেঙ্গু আক্রান্ত ৩৩ জন
গোবরাতলায় তিন ইটভাটাকে ১৮ লাখ টাকা জরিমানা
গোমস্তাপুরে জাতীয় সমবায় দিবস উদযাপন
আমন মৌসুমে সাড়ে ৮ লাখ টন ধান-চাল কিনবে সরকার, ধানের দাম ৩৫ টাকা
রিয়াদসহ সৌদির বিভিন্ন এলাকায় ক্ষেপণাস্ত্র হামলা, ধ্বংসের দাবি ৪টি
প্রথমবার ছেলের ছবি প্রকাশ্যে আনলেন ভিকি-ক্যাটরিনা
সংসদের চতুর্থ অধিবেশন শুরু কাল
সিলেট টেস্টে চালকের আসনে ওয়েস্ট ইন্ডিজ
প্রথম ধাপে ১ হাজার ৫০টি ইউনিয়নে নির্বাচনের পরিকল্পনা: ইসি
Printed on: November 08, 2026
May 21, 2026
খেলাধুলা
বিশ্বকাপের আগে আঙুল ভেঙেছে এমিলিয়ানো মার্তিনেজের
সর্বশেষ খবর
চাঁপাইনবাবগঞ্জে নানা আয়োজনে জাতীয় সমবায় দিবস উদযাপন
Nov 08, 2026
গোবরাতলায় তিন ইটভাটাকে ১৮ লাখ টাকা জরিমানা
Nov 08, 2026
গোমস্তাপুরে জাতীয় সমবায় দিবস উদযাপন
Nov 08, 2026