বৃহস্পতিবার ১২ নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ || ২৭শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ || ১ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
LIVE
Printed on: November 12, 2026
November 12, 2026
বিনোদন
বিনোদন

‘চলুন, বাংলাদেশকে নিয়ে যাই শীর্ষে’

Published: November 12, 2026 at 12:10 PM
‘চলুন, বাংলাদেশকে নিয়ে যাই শীর্ষে’

আন্তর্জাতিক মঞ্চে দেশের প্রতিনিধিত্ব করার লড়াইয়ে আরও এক ধাপ এগিয়ে গেলেন এবারের ‘মিস ইউনিভার্স বাংলাদেশ’ সামিরা খান মাহি। শুরু হয়েছে মিস ইউনিভার্সের অফিশিয়াল ফ্যান ভোটিং। আর এই প্রতিযোগিতায় বাংলাদেশকে শীর্ষে নিয়ে যেতে দেশবাসীর কাছে ভোট ও পূর্ণ সমর্থন চেয়েছেন তিনি।  বুধবার (১১ নভেম্বর) দুপুরে সামাজিক মাধ্যমে এক পোস্টে এই আহ্বান জানান মাহি। সেই পোস্টে ভক্ত ও দেশবাসীর উদ্দেশে মাহি লেখেন, ‘চলুন, বাংলাদেশকে নিয়ে যাই শীর্ষে! মিস ইউনিভার্সের ফ্যান ভোটিং আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে! আসুন, আমরা সবাই একসঙ্গে বাংলাদেশের পাশে দাঁড়াই এবং আমাদের পূর্ণ সমর্থন জানাই।’


ভোট দেওয়ার নিয়ম

পোস্টে ভক্তদের জন্য ভোট দেওয়ার সহজ প্রক্রিয়াও তুলে ধরেছেন মাহি:


১. App Store অথবা Google Play Store থেকে MU FAN অ্যাপটি ডাউনলোড করতে হবে।

২. অ্যাপটি ওপেন করে Vote অপশনে যেতে হবে।

৩. Miss Universe Bangladesh নির্বাচন করে বাংলাদেশের পক্ষে ভোট দিতে হবে।


গত ৭ নভেম্বর রাতে রাজধানীতে এক জমকালো আয়োজনে সামিরা খান মাহির মাথায় ‘মিস ইউনিভার্স বাংলাদেশ’-এর মুকুট পরিয়ে দেন গত বছরের বিজয়ী ও তার কাছের বন্ধু তানজিয়া জামান মিথিলা। এই খেতাব অর্জনের সুবাদে ২৪ নভেম্বর ক্যারিবীয় দ্বীপাঞ্চল পুয়ের্তো রিকোতে অনুষ্ঠিত হতে যাওয়া মিস ইউনিভার্সের ৭৫তম আসরে বিশ্বের বিভিন্ন দেশের সেরা সুন্দরীদের সঙ্গে লড়বেন মাহি।


উল্লেখ্য, ২০১৯ সালে শিরিন শিলা, ২০২৪ সালে আনিকা আলম এবং ২০২৫ সালে তানজিয়া জামান মিথিলা ‘মিস ইউনিভার্স বাংলাদেশ’ হলেও বিশ্বমঞ্চে কেউ উল্লেখযোগ্য সাফল্য অর্জন করতে পারেননি। তবে দেশবাসীর কাছে মাহির প্রতি প্রত্যাশার পারদ অনেকটাই দেখা যাচ্ছে।