বৃহস্পতিবার ১২ নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ || ২৭শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ || ১ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
LIVE
Printed on: November 12, 2026
November 12, 2026
চাঁপাইনবাবগঞ্জ
চাঁপাইনবাবগঞ্জ

শাহ্ নেয়ামতুল্লাহ কলেজে ডেঙ্গু প্রতিরোধে মশা নিধন ও গণসচেতনতামূলক অনুষ্ঠান

Published: November 12, 2026 at 01:13 PM
শাহ্ নেয়ামতুল্লাহ কলেজে ডেঙ্গু প্রতিরোধে মশা নিধন ও গণসচেতনতামূলক অনুষ্ঠান

চাঁপাইনবাবগঞ্জ জেলা শহরের শাহ্ নেয়ামতুল্লাহ কলেজে এডিস মশা নিধন ও ডেঙ্গু প্রতিরোধে বিশেষ গণসচেতনতামূলক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। আজ কলেজের অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ মোহাঃ তরিকুল আলম সিদ্দিকি। এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা তথ্য অফিসার রূপ কুমার বর্মন এবং কলেজের উপাধ্যক্ষ মোহাঃ শরিফুল আলমসহ অন্যান্যরা। অনুষ্ঠানে শিক্ষার্থীদের মধ্যে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়। একই সঙ্গে বাড়ির আঙিনা, শিক্ষাপ্রতিষ্ঠান ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা এবং কোথাও পানি জমতে না দেওয়ার বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হয়। এ সময় ডেঙ্গু প্রতিরোধে ব্যক্তিগত সচেতনতা, সম্মিলিত উদ্যোগ ও পরিচ্ছন্ন পরিবেশ গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করা হয়।