চাঁপাইনবাবগঞ্জে হারিয়ে যাওয়া ১৪টি মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকদের কাছে ফিরিয়ে দিয়েছে জেলা পুলিশ। সদর মডেল থানার এএসআই আব্দুল মোতালেবের প্রচেষ্টায় তথ্যপ্রযুক্তির সহায়তায় এসব মোবাইল ফোন উদ্ধার করা হয়। আজ দুপুরে জেলা পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে উদ্ধার করা মোবাইল ফোনগুলো মালিকদের হাতে তুলে দেন পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস। পুলিশ সূত্রে জানা গেছে, ২০২৬ সালে জেলার বিভিন্ন থানায় মোবাইল ফোন হারানোর ঘটনায় দায়ের করা সাধারণ ডায়েরির ভিত্তিতে অনলাইন মনিটরিং ও তথ্যপ্রযুক্তির সহায়তায় মোবাইলগুলো শনাক্ত ও উদ্ধার করা হয়। এ উদ্ধার অভিযানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন সদর মডেল থানার এএসআই আব্দুল মোতালেব। তাঁর প্রচেষ্টায় মোট ১৪টি মোবাইল ফোন উদ্ধার করা সম্ভব হয়। উদ্ধার হওয়া মোবাইল ফোনগুলো যাচাই-বাছাই শেষে প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করা হয়। এ বিষয়ে এএসআই আব্দুল মোতালেব জানান, জিডির সূত্র ধরে তথ্যপ্রযুক্তির সহায়তায় বিভিন্ন স্থান থেকে হারিয়ে যাওয়া মোবাইল ফোনগুলো উদ্ধার করা হয়। পরে সেগুলো যাচাই করে প্রকৃত মালিকদের কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে।
শিরোনাম
জলবায়ু সম্মেলন শেষে দেশের পথে প্রধানমন্ত্রী
৩৫ হাজার নাগরিকের এনআইডি লক
রহনপুরে মাদক ও অসামাজিক কার্যকলাপ নির্মূলের দাবিতে মানববন্ধন
চাঁপাইনবাবগঞ্জে ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত আরো ৭৪ জন
প্রয়াস হসপিটাল ও আরডিসিএস’র চক্ষু ক্যাম্প
বরেন্দ্র অঞ্চলে গ্রীষ্মকালীন টমেটো চাষে সাফল্য
চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে মাদকবিরোধী অভিযানে আটক ৪, জব্দ ২ ইজিবাইক
শাহ্ নেয়ামতুল্লাহ কলেজে ডেঙ্গু প্রতিরোধে মশা নিধন ও গণসচেতনতামূলক অনুষ্ঠান
চাঁপাইনবাবগঞ্জে ১৪টি হারানো মোবাইল উদ্ধার, মালিকদের কাছে হস্তান্তর
৬৪ বছর বয়সেও নতুন চরিত্র খুঁজেন টম ক্রুজে
Printed on: November 12, 2026
November 12, 2026
চাঁপাইনবাবগঞ্জ
চাঁপাইনবাবগঞ্জে ১৪টি হারানো মোবাইল উদ্ধার, মালিকদের কাছে হস্তান্তর
সর্বশেষ খবর
জলবায়ু সম্মেলন শেষে দেশের পথে প্রধানমন্ত্রী
Nov 12, 2026
৩৫ হাজার নাগরিকের এনআইডি লক
Nov 12, 2026
চাঁপাইনবাবগঞ্জে ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত আরো ৭৪ জন
Nov 12, 2026
প্রয়াস হসপিটাল ও আরডিসিএস’র চক্ষু ক্যাম্প
Nov 12, 2026