বৃহস্পতিবার ১২ নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ || ২৭শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ || ১ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
LIVE
Printed on: November 12, 2026
November 12, 2026
চাঁপাইনবাবগঞ্জ
চাঁপাইনবাবগঞ্জ

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে মাদকবিরোধী অভিযানে আটক ৪, জব্দ ২ ইজিবাইক

Published: November 12, 2026 at 01:14 PM
চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে মাদকবিরোধী অভিযানে আটক ৪, জব্দ ২ ইজিবাইক

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট ও শিবগঞ্জ সীমান্তে পৃথক অভিযান চালিয়ে ৩৪ বোতল ভারতীয় নেশাকারক সিরাপ ও ২৫ গ্রাম হেরোইনসহ চারজনকে আটক করেছে বিজিবি। এ সময় দুটি ইজিবাইক জব্দ করা হয়। বিজিবি সূত্রে জানা গেছে, আজ ভোররাতে ভোলাহাটের হোসেনভিটা গ্রামে চাঁনশিকারী বিওপির বিশেষ টহল দল অভিযান চালিয়ে ৩৪ বোতল নেশাকারক সিরাপসহ মিঠুন আলীকে আটক করে। তিনি উপজেলার চামুচা গ্রামের মনজুর রহমানের ছেলে। অন্যদিকে, গতকাল দুপুরে শিবগঞ্জের শাহবাজপুর ইউনিয়নের কয়লাবাড়ি এলাকার দরগার মোড়ে সোনামসজিদ বিওপির বিশেষ টহল দল অভিযান চালিয়ে ২৫ গ্রাম হেরোইনসহ তিনজনকে আটক করে। তারা হলেন ভোলাহাটের মাসুদ রানা আসিক, এনায়েতুল্লা শিমুল ও আনোয়ার হোসেন। এ সময় দুটি ইজিবাইক জব্দ করা হয়, যার আনুমানিক মূল্যসহ জব্দকৃত হেরোইনের সিজার মূল্য ৪ লাখ ৫০ হাজার টাকা। মহানন্দা ব্যাটালিয়ন ৫৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী আল-আমিন অপু আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।