ঢাকায় আগামীকাল শুরু হচ্ছে দক্ষিণ এশিয়ার ফুটবলের শ্রেষ্ঠত্বের লড়াই সাফ চ্যাম্পিয়নশিপ-২০২৬। ১৭ নভেম্বর ফাইনালের মধ্য দিয়ে পর্দা নামবে ১৫তম আসরের। এবারের টুর্নামেন্টে শিরোপার লড়াইয়ে অংশ নিচ্ছে ছয় দেশ—স্বাগতিক বাংলাদেশ, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, মালদ্বীপ ও ভুটান।
টুর্নামেন্ট সামনে রেখে নিজেদের স্কোয়াড ঘোষণা করেছে অংশগ্রহণকারী ছয় দল। বাংলাদেশের দলে রয়েছেন হামজা দেওয়ান চৌধুরী, জামাল ভূঁইয়া ও শমিত সোমের মতো পরিচিত ফুটবলাররা। অন্য দলগুলোও শিরোপার লড়াইয়ে নিজেদের সেরা খেলোয়াড়দের নিয়ে দল সাজিয়েছে।
আগামী ৫ থেকে ১৭ নভেম্বর অনুষ্ঠিত হবে এবারের সাফ চ্যাম্পিয়নশিপ। উদ্বোধনী দিনে ভারত ও পাকিস্তানের ম্যাচ দিয়ে শুরু হবে টুর্নামেন্ট। একই দিনে মাঠে নামবে স্বাগতিক বাংলাদেশও। গ্রুপ পর্বে বাংলাদেশের প্রতিপক্ষ ভুটান ও শ্রীলঙ্কা। ৫ নভেম্বর ভুটান এবং ১১ নভেম্বর শ্রীলঙ্কার বিপক্ষে খেলবে বাংলাদেশ। দুটি ম্যাচই শুরু হবে বাংলাদেশ সময় রাত ৮টায়, ঢাকার জাতীয় স্টেডিয়ামে। সেমিফাইনাল অনুষ্ঠিত হবে ১৪ নভেম্বর এবং ফাইনাল ১৭ নভেম্বর।
বাংলাদেশের স্কোয়াড
মিতুল মারমা, সুজন হোসেন, মেহেদী হাসান শ্রাবণ, তপু বর্মণ, বিশ্বনাথ ঘোষ, মোহাম্মদ সাদ উদ্দিন, রহমত মিয়া, জিদান আলেকজান্ডার ইউসুফ, তারিক রায়হান কাজী, জায়ান আহমেদ, মোহাম্মদ তাজ উদ্দিন, আবদুল্লাহ ওমর সাজিব, মোহাম্মদ সোহেল রানা, সোহেল রানা, মোহাম্মদ হৃদয়, হামজা দেওয়ান চৌধুরী, শমিত সোম, সৈয়দ কাজেম কিরমানী শাহ, জামাল ভূঁইয়া, ফারহান আলী ওয়াহিদ, শেখ মোরসালিন, রাকিব হোসেন, ফয়সাল আহমেদ ফাহিম, ফাহামেদুল ইসলাম, মোহাম্মদ ইব্রাহিম, সুকি ইতাফুসা, মিনহাজুল করিম শাদিন ও মোহাম্মদ মাহে খান।
ভুটানের স্কোয়াড
লোচো নিমা, তানদিন শেওয়াং, ফুনশো জিগমে, তেনজিন নরবু, দেইচোগ দ্রাকার দর্জি, জিগমেন সেলতোব দর্জি, চেনচো গিয়েলশেন, পেমা জাংপো, কিনজাং তেনজিন, ওরগেন শেরিং, কিংগা ওয়াংচুক, কিনলে পেনজোর, জিগদ্রেল ওয়াংচুক, দাওয়া শেরিং, নিমা ওয়াংদি, শেলথ্রিম নামগিয়েল, জেতসুন দর্জি, কিনজাং তাশি তোবদেন, সোনাম দর্জি, গিয়েলশেন জাংপো, দেন্দুপ নামগিয়েল, জিগমে সুলত্রিম ও বিকাশ প্রধান।
ভারতের স্কোয়াড
আরশ আনোয়ার শেখ, মোহনরাজ কে, প্রিয়াংশ দুবে, আবদুল রবিহ, বিজয় ভার্গিস, চিংলেনসানা সিং কোনশাম, মিংথানমাউইয়া রালতে, খাইমিনথাং লুংদিম, মুহাম্মদ উভাইস, নাথান রড্রিগেজ, রনি খারবুদন, সন্দীপ মান্ডি, অভিষেক সূর্যবংশী, আদিসন সিং থোকচোম, ব্রাইসন ফার্নান্দেস, এবিনদাস ইয়েসুদাসন, ফারুখ চৌধুরী, ম্যাকার্টন নিকসন, মাংলেনথাং কিপগেন, নিখিল প্রভু, নওফাল পিএন, রিকি জন শাবং, সুরেশ সিং ওয়াংজাম, ইরফান ইয়াদওয়াদ, লিস্টন কোলাসো, মুহাম্মদ সুহাইল, বিষ্ণু পিভি ও সুহাইল আহমেদ ভাট।
মালদ্বীপের স্কোয়াড
মোহাম্মদ আশওয়ান, হুসেইন শরিফ, মোহাম্মদ শাফিউ, সামুহ আলী, হাসান ইনায়াজ, হুসেইন সিফাউ ইউসুফ, আহমেদ আইহাম (আইহু), আমধান আলী, থোইফ গাসিম, আহমেদ মাইশ রশিদ, আহমেদ আইহাম (ফাথো), ইব্রাহিম ওয়াহিদ হাসান, ইব্রাহিম আইসাম, নিশাম মোহাম্মদ রশিদ, আজহাম রশিদ, ইথান ইব্রাহিম জাকি, আলী হামধান, ইব্রাহিম মাহুধি হুসেইন, নাসাহ ইব্রাহিম নাসির, নাইজ হাসান, আলী ফাসির, মোহাম্মদ নাঈম, মুজধান হাসান ও আবদুল্লাহ লুথ ইব্রাহিম।
পাকিস্তানের স্কোয়াড
সাকিব হানিফ, হাসান আলী, ইউসুফ বাট, আবদুল রহমান, আবদুল্লাহ ইকবাল, আলী খান নিয়াজি, ইসাহ সুলিমান, হারিস জেব, হাসিব আহমেদ খান, মামুন মুসা খান, মোহিবুল্লাহ আফ্রিদি, ওয়াকার এহতিশাম বেলুচ, জুনায়েদ শাহ, আদিল নবী, আলী উজাইর মাহমুদ, হাইয়ান খাত্তাক, তুফায়েল খান শিনওয়ারি, জাইনুল আবেদিন ইসহাক, মুহাম্মদ জুনায়েদ, আলী আকবর খান, সৈয়দ আলী রাজা, আবদুল সামাদ আরশাদ, আলমগীর গাজী, কলিমুল্লাহ, মিকেল আবদুল্লাহ, নাজিবুল্লাহ, শায়াক দোস্ত ও উমর নওয়াজ।
শ্রীলঙ্কার স্কোয়াড
সুজান পেরেরা, কভিশ ফার্নান্দো, মোহাম্মদ মুরসিথ, মোহাম্মদ হাসমির, মুহাম্মদহু মুনসিফ, চালানা চামেরা, জুড সুপান, জেসন থায়াপারান, জেরেমি পেরেরা, উইলিয়াম থমাসন, অনুজান রাজেন্দ্রাম, ক্লদিও কামারখনেখট, ভারত সুরেশ, স্টিভেন সাকায়ারাদজি, লিওন পেরেরা, আধাভান রাজামোহন, গ্যারেট কেলি, নিলোশান সেথুরওয়াসান, অলিভার কিলার্ট, ডিলন ডি সিলভা, স্যামুয়েল ডুরান্ট, ওয়াসিম রাজিক, ওয়েড ডেকার, রাহুল সুরেশ, মুথুচ্চুমারু রেমিয়ান, আইমান জাওয়াহির, রেজিজ ক্যানিস্তান ও আমান ফিজার।
টিভি ও অনলাইনে দেখা যাবে সাফের সব ম্যাচ
মাঠের লড়াইয়ের পাশাপাশি দর্শকদের আগ্রহের কেন্দ্রে রয়েছে টুর্নামেন্টের সম্প্রচার ও টিকিটের ব্যবস্থা। গ্যালারিতে বসে খেলা দেখতে না পারলেও টেলিভিশন ও অনলাইনে সরাসরি ম্যাচ উপভোগ করতে পারবেন ফুটবলপ্রেমীরা।
সাফ চ্যাম্পিয়নশিপের সব ম্যাচ সরাসরি সম্প্রচার করবে টি স্পোর্টস। পাশাপাশি বাংলালিংকের ওটিটি প্ল্যাটফর্ম টফির অ্যাপ ও ওয়েবসাইট এবং স্পোর্টজিফাই অ্যাপেও দেখা যাবে ম্যাচগুলো।
গ্যালারিতে বসে খেলা দেখতে আগ্রহীদের জন্য টিকিটের মূল্য, ক্যাটাগরি ও বিক্রির সময়সূচিও চূড়ান্ত করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। বাফুফে ভবনে সাফ কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়।
সিদ্ধান্ত অনুযায়ী, গ্রুপ পর্ব ও সেমিফাইনালের প্রতিটি ম্যাচ-ডেতে অনুষ্ঠিত দুটি ম্যাচই দেখা যাবে একটি টিকিটে। অর্থাৎ, দিনের প্রথম ও দ্বিতীয় ম্যাচ দেখতে আলাদা টিকিট কেনার প্রয়োজন হবে না। প্রতিদিন প্রথম ম্যাচ শুরুর দেড় ঘণ্টা আগে স্টেডিয়ামের গেট খুলে দেওয়া হবে।
স্বাগতিক বাংলাদেশের শিরোপার স্বপ্ন, হামজা-জামালদের মাঠের লড়াই এবং দক্ষিণ এশিয়ার ফুটবল প্রতিদ্বন্দ্বিতাকে ঘিরে এবারের সাফ চ্যাম্পিয়নশিপে দর্শকদের আগ্রহও থাকবে তুঙ্গে।