মঙ্গলবার ০৩ নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ || ১৮ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ || ২২ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
LIVE
শিরোনাম
Printed on: November 03, 2026
November 03, 2026
চাঁপাইনবাবগঞ্জ
চাঁপাইনবাবগঞ্জ

এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয়ে নজরুল বর্ষ পালিত

Published: November 03, 2026 at 01:56 PM
এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয়ে  নজরুল বর্ষ পালিত

এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয় বাংলাদেশ-ইবিএইউবি’র উদ্যোগে ‘নজরুল বর্ষ’ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। আজ বেলা ১১টায় ইবিএইউবি’র অডিটোরিয়ামে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের স্মরণে এই কর্মসূচির আয়োজন করা হয়।  আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন— বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. সফিকুল বারী। এ সময় তিনি তার বক্তব্যে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্যকর্ম, অসাম্প্রদায়িক চেতনা এবং সাম্যবাদী আদর্শ শিক্ষার্থীদের মধ্যে তুলে ধরেন এবং কবির জীবন ও কর্ম থেকে অনুপ্রেরণা নিয়ে দেশকে এগিয়ে নেয়ার আহ্বান জানান।


অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।  পরে নজরুলের গান, কবিতা আবৃত্তি, নজরুলের জীবনের ওপর উপস্থিত বক্তৃতা এবং অন্যান্য সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে শিক্ষার্থীরা প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। পরবর্তীতে বিভিন্ন ইভেন্টে বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।