মঙ্গলবার ০৩ নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ || ১৮ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ || ২২ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
LIVE
শিরোনাম
দেশে হাম উপসর্গে আরও ৬ জনের মৃত্যু জাপান সফরের অভিজ্ঞতা নিয়ে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাতে প্রধানমন্ত্রী নতুন নেতৃত্বে এশিয়া কাপে বাংলাদেশের দল ঘোষণা সৌদি আরবে হামলার প্রভাবে এশিয়ান কাপ পেছাল ভারতের অন্ধ্রপ্রদেশ উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় মুরাসু ফের ইরানের রহস্যময় ‘পিকঅ্যাক্স মাউন্টেনে’ হামলার হুমকি ট্রাম্পের যুক্তরাষ্ট্রে ভোট আজ, কংগ্রেসের নিয়ন্ত্রণ হারানোর শঙ্কায় ট্রাম্প নেপালে এভারেস্ট অঞ্চলে দুই হেলিকপ্টারের সংঘর্ষ, ভারতীয় পর্যটক নিহত ইউক্রেনে স্কুলে রাশিয়ার বোমা হামলায় নিহত ২৬, নিখোঁজ ২৭ গ্রীষ্মের আগেই গ্রিডে যুক্ত হবে ৩-৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ: প্রধানমন্ত্রী
Printed on: November 03, 2026
November 03, 2026
আন্তর্জাতিক
আন্তর্জাতিক

ভারতের অন্ধ্রপ্রদেশ উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় মুরাসু

Published: November 03, 2026 at 08:45 AM
ভারতের অন্ধ্রপ্রদেশ উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় মুরাসু

ভারতের অন্ধ্রপ্রদেশ উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় মুরাসু। এক সপ্তাহের মধ্যে অঞ্চলটিতে এটি দ্বিতীয় ঘূর্ণিঝড়। ভারতের আবহাওয়া অধিদপ্তর (আইএমডি) জানিয়েছে, মঙ্গলবার স্থানীয় সময় ভোর ৩টা ৩০ মিনিট থেকে ৫টা ৩০ মিনিটের মধ্যে অন্ধ্রপ্রদেশ উপকূল অতিক্রম করে ঘূর্ণিঝড়টি। এ সময় বাতাসের গতিবেগ ছিল ঘণ্টায় ১০০ থেকে ১১০ কিলোমিটার। দমকা হাওয়ার গতিবেগ ঘণ্টায় ১২০ কিলোমিটার পর্যন্ত পৌঁছায়। রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, অন্ধ্রপ্রদেশ রাজ্য দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের ব্যবস্থাপনা পরিচালক প্রখর জৈন জানান, এখন পর্যন্ত কোনো প্রাণহানি বা আহত হওয়ার খবর পাওয়া যায়নি। তবে ঘূর্ণিঝড়ের প্রভাবে বেশ কিছু গাছ ও বিদ্যুতের খুঁটি উপড়ে পড়েছে।


কর্তৃপক্ষ সোমবার থেকেই হাজার হাজার মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়ার কাজ শুরু করে। ঘূর্ণিঝড়ের সম্ভাব্য ক্ষয়ক্ষতি এড়াতে অন্ধ্রপ্রদেশের প্রায় ৩০ হাজার মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার পরিকল্পনা করা হয়েছে। বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় মুরাসু ভারতের পূর্ব উপকূলে আঘাত হেনেছে। বঙ্গোপসাগর বিশ্বের অন্যতম ঘূর্ণিঝড়প্রবণ অঞ্চল। এর আগে এই অঞ্চলে সৃষ্ট বেশ কয়েকটি শক্তিশালী ঘূর্ণিঝড় ভারতের পূর্ব উপকূলে ব্যাপক প্রাণহানি ও ক্ষয়ক্ষতি ঘটিয়েছে।


ভারতের আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, অন্ধ্রপ্রদেশ ও এর দক্ষিণে অবস্থিত তামিলনাড়ু রাজ্যে ঘূর্ণিঝড়টির প্রভাব সবচেয়ে বেশি পড়তে পারে। এর আগে গত বুধবার অন্ধ্রপ্রদেশ উপকূলে আঘাত হানে ঘূর্ণিঝড় অর্ণব। আইএমডির শ্রেণিবিভাগ অনুযায়ী, এটি ছিল অতি প্রবল ঘূর্ণিঝড়। ওই ঘূর্ণিঝড়ের আঘাতে অন্তত ছয়জনের মৃত্যু হয়।