মঙ্গলবার ০৩ নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ || ১৮ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ || ২২ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
LIVE
শিরোনাম
দেশে হাম উপসর্গে আরও ৬ জনের মৃত্যু জাপান সফরের অভিজ্ঞতা নিয়ে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাতে প্রধানমন্ত্রী নতুন নেতৃত্বে এশিয়া কাপে বাংলাদেশের দল ঘোষণা সৌদি আরবে হামলার প্রভাবে এশিয়ান কাপ পেছাল ভারতের অন্ধ্রপ্রদেশ উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় মুরাসু ফের ইরানের রহস্যময় ‘পিকঅ্যাক্স মাউন্টেনে’ হামলার হুমকি ট্রাম্পের যুক্তরাষ্ট্রে ভোট আজ, কংগ্রেসের নিয়ন্ত্রণ হারানোর শঙ্কায় ট্রাম্প নেপালে এভারেস্ট অঞ্চলে দুই হেলিকপ্টারের সংঘর্ষ, ভারতীয় পর্যটক নিহত ইউক্রেনে স্কুলে রাশিয়ার বোমা হামলায় নিহত ২৬, নিখোঁজ ২৭ গ্রীষ্মের আগেই গ্রিডে যুক্ত হবে ৩-৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ: প্রধানমন্ত্রী
Printed on: November 03, 2026
November 03, 2026
আন্তর্জাতিক
আন্তর্জাতিক

ফের ইরানের রহস্যময় ‘পিকঅ্যাক্স মাউন্টেনে’ হামলার হুমকি ট্রাম্পের

Published: November 03, 2026 at 08:43 AM
ফের ইরানের রহস্যময় ‘পিকঅ্যাক্স মাউন্টেনে’ হামলার হুমকি ট্রাম্পের

ইরানের সঙ্গে সমঝোতা না হলে দেশটির সন্দেহভাজন রহস্যময় ভূগর্ভস্থ পারমাণবিক স্থাপনা ‘পিকঅ্যাক্স মাউন্টেনে’ সামরিক হামলা চালানোর হুঁশিয়ারি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। প্রয়োজনে মাত্র এক ঘণ্টার মধ্যেই সেখানে হামলা চালানো সম্ভব বলেও দাবি করেছেন তিনি। মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ইরানের ‘পিকঅ্যাক্সে’ হামলা চালানোর প্রয়োজন হতে পারে। যুক্তরাষ্ট্র চাইলে যেকোনো সময়, এমনকি মাত্র এক ঘণ্টার মধ্যেই এই অভিযান পরিচালনা করতে পারে।


ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের চলমান সংঘাত আবারও পূর্ণাঙ্গ যুদ্ধে রূপ নিতে পারে কি না, জানতে চাইলে ট্রাম্প সেই আশঙ্কার সম্ভাবনা নাকচ করেননি। তিনি বলেন, তেহরান সমঝোতায় না এলে পরিস্থিতি আবারও যুদ্ধের দিকে গড়াতে পারে। তবে ইরান একটি চুক্তিতে পৌঁছাতে যথেষ্ট আগ্রহী বলেও মন্তব্য করেন তিনি। দুই দেশের মধ্যে সমঝোতা হওয়ার ভালো সম্ভাবনা রয়েছে বলে মনে করেন মার্কিন প্রেসিডেন্ট।


ট্রাম্প আরও বলেন, ইরানের সঙ্গে একটি চুক্তিতে পৌঁছাতে পারলে তিনি সেটিকেই অগ্রাধিকার দেবেন। কারণ, এর মাধ্যমে বহু মানুষের প্রাণহানি এড়ানো সম্ভব হবে। এদিকে, হরমুজ প্রণালিতে ইরানের একাধিক লক্ষ্যবস্তুতে সীমিত পরিসরে হামলা চালিয়েছে মার্কিন সামরিক বাহিনী। ট্রাম্পের এই হুঁশিয়ারি এমন এক সময়ে সামনে এলো, যখন গুরুত্বপূর্ণ এই নৌপথে যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতা নতুন করে উত্তেজনা তৈরি করেছে।


অ্যাসোসিয়েটেড প্রেসের (এপি) প্রতিবেদন অনুযায়ী, মার্কিন সামরিক স্থাপনা ও সম্পদের ওপর ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র হামলার হুমকির পর ইরানের লক্ষ্যবস্তুতে এসব হামলা চালানো হয়। যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে অভিযানগুলোকে ‘সীমিত প্রতিরক্ষামূলক’ হামলা হিসেবে বর্ণনা করা হয়েছে।