বৃহস্পতিবার ১৫ অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ || ৩০শে আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ || ৩ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
LIVE
Printed on: October 15, 2026
May 20, 2026
খেলাধুলা
খেলাধুলা

পাকিস্তানকে ধবলধোলাই করে ইতিহাস গড়ল বাংলাদেশ

Published: May 20, 2026 at 08:28 AM
পাকিস্তানকে ধবলধোলাই করে ইতিহাস গড়ল বাংলাদেশ

ইতিহাস গড়ল বাংলাদেশ। প্রথমবারের মতো ঘরের মাঠে টেস্ট সিরিজে ধবলধোলাই করল পাকিস্তানকে। রিজওয়ান তুলে নেন দারুণ এক ইনিংস, তবে সেঞ্চুরির আক্ষেপ নিয়েই ফিরতে হয়েছে তাকে। ৯৪ রানে শরীফুল ইসলামর বলে গালিতে ক্যাচ দেন তিনি। এর আগে বিপজ্জনক হয়ে ওঠা সাজিদকে ফিরিয়ে স্বস্তি ফেরান তাইজুল ইসলাম। বাঁহাতি এই স্পিনারের বলে স্লিপে ক্যাচ দেন সাজিদ। দ্বিতীয় ইনিংসে ৫ উইকেট নিয়ে ম্যাচের নায়কও হন তাইজুল। শেষ পর্যন্ত ৯৮তম ওভারে খুররম শাহজাদ আউট হলে ৩৫৯ রানে অলআউট হয় পাকিস্তান। আর তাতেই নিশ্চিত হয় বাংলাদেশের ঐতিহাসিক জয়। এই সিরিজ জয়ের মাধ্যমে পাকিস্তানের বিপক্ষে টানা চার টেস্ট জয়ের রেকর্ডও গড়েছে বাংলাদেশ। নিজেদের টেস্ট ইতিহাসে আর কোনো দলের বিপক্ষে এত টানা জয় পায়নি টাইগাররা।ব্যাট হাতে সিরিজে বড় অবদান রেখেছেন মুশফিকুর রহিম ও লিটন দাস। অন্যদিকে বোলিংয়ে তাইজুল, মিরাজ ও শরীফুলদের ধারাবাহিক সাফল্য পুরো সিরিজে পাকিস্তানকে চাপে রেখেছে। সব মিলিয়ে সিরিজজুড়ে ব্যাটিং, বোলিং ও মানসিক দৃঢ়তায় পাকিস্তানকে ছাড়িয়ে গেছে বাংলাদেশ। ঘরের মাঠে এই ঐতিহাসিক ধবলধোলাই এখন বাংলাদেশের টেস্ট ক্রিকেটের নতুন এক মাইলফলক।