পাঁচ দল নিয়ে আগামী ৩ নভেম্বর অনুষ্ঠিত হবে আফগানিস্তান প্রিমিয়ার লিগের (এপিএল) ড্রাফট। তার আগে প্লাটিনাম ও ডায়মন্ড ক্যাটাগরিতে থাকা বিদেশি ক্রিকেটারদের তালিকা প্রকাশ করেছে টুর্নামেন্ট কর্তৃপক্ষ। দুই ক্যাটাগরিতে জায়গা পেয়েছেন বাংলাদেশের ১০ ক্রিকেটার। প্লাটিনাম ক্যাটাগরিতে আছেন তাসকিন আহমেদ, মুশফিকুর রহিম, মেহেদী হাসান মিরাজ, মুস্তাফিজুর রহমান ও রিশাদ হোসেন। তাদের সঙ্গে এই তালিকায় রয়েছেন ওয়ানিন্দু হাসারাঙ্গা, রাসি ভ্যান ডার ডাসেন, রভম্যান পাওয়েল, মঈন আলী, অ্যালেক্স হেলস, জেসন রয় ও জেমস ভিন্সের মতো ক্রিকেটার। ডায়মন্ড ক্যাটাগরিতে জায়গা পেয়েছেন সাকিব আল হাসান, তাওহীদ হৃদয়, নাহিদ রানা, শরিফুল ইসলাম ও লিটন দাস। এই ক্যাটাগরিতে থাকা উল্লেখযোগ্য বিদেশি ক্রিকেটারদের মধ্যে আছেন ডেভিড মালান, জেইডেন সিলস, সিকান্দার রাজা, রাইলি রুশো ও রিস টপলি। ড্রাফটের আগেই পাঁচটি ফ্র্যাঞ্চাইজির নাম চূড়ান্ত হয়েছে। দলগুলো হলো একসেল ইউনাইটেড কাবুল, কান্দাহার ওয়ারিয়র্স, টিম নানগাহার, টিম বালখ ও টিম পাকতিয়া। পাঁচ দলের অধিনায়ক হিসেবে থাকবেন রশিদ খান, ইব্রাহিম জাদরান, আজমতউল্লাহ ওমরজাই, রহমানউল্লাহ গুরবাজ ও রহমত শাহ। দলগুলোর প্রধান কোচ হিসেবে দায়িত্ব পালন করবেন মিকি আর্থার, রবি বোপারা, শেন ম্যাকডরমট, টবি রেডফোর্ড ও আজহার মাহমুদ। টুর্নামেন্টের অ্যাম্বাসেডর হিসেবে থাকবেন তিলকারত্নে দিলশান, ইরফান পাঠান, মার্ক বাউচার, নিখিল চোপড়া ও ওয়াকার ইউনিস। আগামী ২৭ ডিসেম্বর থেকে মাঠে গড়াবে এপিএলের উদ্বোধনী আসর।
শিরোনাম
জেলা পরিষদের উদ্যোগে ৭৫ দুস্থ ও অসহায় নারী পেলেন সেলাইমেশিন
গোমস্তাপুরে জাতীয় যুব দিবস উদযাপন, দুই যুবক পেলেন সুদমুক্ত ঋণ
হ্যালোইনে ঘরেই বানিয়ে ফেলুন মিষ্টি কুমড়ার পাই, রইল সহজ রেসিপি
২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃ*ত্যু ৮
শীতে শরীরচর্চার আগে পানীয় নির্বাচনে যা জানা জরুরি
অটোরিকশা চলাচলে সরকারের নতুন বিধিমালা নিবন্ধন শুরু সোমবার
সার মজুত ও বিতরণের হিসাব নিয়মিত যাচাই করতে হবে: কৃষিমন্ত্রী
হামে আরও দুই শিশুর মৃত্যু নতুন শনাক্ত ১৩৫৩
সমুদ্রে তেল-গ্যাস অনুসন্ধানে নরওয়েকে সহযোগিতার আহ্বান স্পিকারের
টাইগারদের অসহায় আত্মসমর্পণ
Printed on: November 01, 2026
November 01, 2026
খেলাধুলা
এপিএল ড্রাফটে দুই ক্যাটাগরিতে ১০ বাংলাদেশি
সর্বশেষ খবর
২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃ*ত্যু ৮
Nov 01, 2026
শীতে শরীরচর্চার আগে পানীয় নির্বাচনে যা জানা জরুরি
Nov 01, 2026