সাফ চ্যাম্পিয়নশিপে খেলার স্বপ্ন পূরণ হচ্ছে না যুক্তরাষ্ট্রপ্রবাসী ফুটবলার রোনান সুলিভানের। যুক্তরাষ্ট্রে নিজের শেষ ম্যাচে চোট পাওয়ায় আগামী তিন সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে তাকে। ফলে আপাতত জাতীয় দলের জার্সিতে অভিষেক হচ্ছে না উঠতি এই তারকার। তবে রোনানের এই চোটকে তার স্বপ্নের শেষ হিসেবে দেখতে চান না বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি তাবিথ আউয়াল। তাবিথ জানিয়েছেন, চোট কাটিয়ে পরবর্তী আন্তর্জাতিক উইন্ডোতেই জাতীয় দলের সঙ্গে যোগ দিতে পারবেন রোনান। এ প্রসঙ্গে বাংলা ট্রিবিউনকে তিনি বলেন, ‘এটা সত্যি যে, শেষ ম্যাচে সে চোট পেয়েছে। এ কারণে আগামী তিন সপ্তাহ খেলতে পারবে না।’‘হামজা আসায় বাংলাদেশের ফুটবলে ক্রেজ বেড়েছে, সাফেও ভালো করবে’‘হামজা আসায় বাংলাদেশের ফুটবলে ক্রেজ বেড়েছে, সাফেও ভালো করবে’তবে রোনানের জাতীয় দলে খেলার স্বপ্ন শেষ হয়ে যায়নি বলে মনে করেন বাফুফে সভাপতি। তিনি বলেন, ‘আমার মনে হয় না স্বপ্ন শেষ হয়ে গেছে। সে খুব শিগগিরই পরবর্তী উইন্ডোতে দলের সঙ্গে যোগ দেবে। আমাদের সামনে এখনো দীর্ঘ পথচলা বাকি। রোনানকে সাফে না পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয় দলের কোচ টমাস ডুলিও। এ প্রসঙ্গে তার সংক্ষিপ্ত প্রতিক্রিয়া, ‘এটা সত্যি। ওকে পাচ্ছি না। সর্বশেষ সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের শিরোপা জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন রোনান। সেই পারফরম্যান্সের পুরস্কার হিসেবে প্রথমবারের মতো সিনিয়র জাতীয় দলে ডাক পেয়েছিলেন তিনি। কিন্তু চোটের কারণে সাফে তার অভিষেকের অপেক্ষা আরও দীর্ঘ হলো।
শিরোনাম
বিসিকের ২য় ব্যাচের শিল্প উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন
চাঁপাইনবাবগঞ্জে ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত আরো ৮৩ জন
চাঁপাইনবাবগঞ্জে জাতীয় যুব দিবস উদযাপন
চাঁপাইনবাবগঞ্জে চার কোটি টাকার সড়ক নির্মাণ কাজের উদ্বোধন
জেলা পরিষদের উদ্যোগে ৭৫ দুস্থ ও অসহায় নারী পেলেন সেলাইমেশিন
গোমস্তাপুরে জাতীয় যুব দিবস উদযাপন, দুই যুবক পেলেন সুদমুক্ত ঋণ
হ্যালোইনে ঘরেই বানিয়ে ফেলুন মিষ্টি কুমড়ার পাই, রইল সহজ রেসিপি
২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃ*ত্যু ৮
শীতে শরীরচর্চার আগে পানীয় নির্বাচনে যা জানা জরুরি
অটোরিকশা চলাচলে সরকারের নতুন বিধিমালা নিবন্ধন শুরু সোমবার
Printed on: November 01, 2026
November 01, 2026
খেলাধুলা
সাফে নেই রোনান কী বলছেন তাবিথ-ডুলি?
সর্বশেষ খবর
চাঁপাইনবাবগঞ্জে ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত আরো ৮৩ জন
Nov 01, 2026
চাঁপাইনবাবগঞ্জে জাতীয় যুব দিবস উদযাপন
Nov 01, 2026