ওয়েস্ট
ইন্ডিজের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবে বাংলাদেশ। আগামীকাল
মিরপুরের শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে প্রথম টেস্ট। তার আগে চোটের কবলে পড়েছে বাংলাদেশ দল। আজ মিরপুরে সকালে
অনুশীলনে নামে টাইগাররা। এসময় হাতে আঘাত পান অভিজ্ঞ ক্রিকেটার মুশফিকুর রহিম। চোট পাওয়ার পর ফিজিও বায়েজেদুল
ইসলামকে দেখিয়েছেন, পরে আর অনুশীলন না
করে চলে যান ড্রেসিংরুমে। একশর বেশি টেস্ট খেলা মুশফিক যদি মিরপুর টেস্টে খেলতে না পারেন সেক্ষেত্রে
একাদশে দেখা যেতে পারে তাওহিদ হৃদয়কে।