শুক্রবার ২৩ অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ || ৭ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ || ১১ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
LIVE
Printed on: October 23, 2026
October 23, 2026
চাঁপাইনবাবগঞ্জ
চাঁপাইনবাবগঞ্জ

আগমীকাল চালু হচ্ছে সোনামসজিদ স্থলবন্দরে আমদানি-রপ্তানি কার্যক্রম

Published: October 23, 2026 at 01:57 PM
আগমীকাল চালু হচ্ছে  সোনামসজিদ স্থলবন্দরে আমদানি-রপ্তানি কার্যক্রম


চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় অবস্থিত সোনামসজিদ  স্থল বন্দরে আমদানি-রপ্তানি কার্যক্রম টানা ৮ দিন বন্ধ থাকার পর আজ শনিবার থেকে চালু হচ্ছে। সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গাপূজা  উপলক্ষে সকল কার্যক্রম বন্ধ রাখা হয়।


বন্দর সূত্র জানায়, পূজা উদযাপন উপলক্ষে গত ১৬ অক্টোবর শুক্রবার থেকে শুক্রবার পর্যন্ত  ভারতের মহদীপুর স্থলবন্দর থেকে আমদানি পণ্যবাহী কোনো গাড়ি সোনামসজিদ বন্দরে প্রবেশ করেনি। অনুরূপভাবে সোনামসজিদ বন্দর থেকেও কোনো পণ্যবাহী গাড়ি ভারতে প্রবেশ করে নি। তবে এ সময়  দুই দেশের খালি গাড়ি নিজ নিজ দেশে ফেরৎ গেছে বলে জানা গেছে। টানা ৮দিন বন্ধ শেষে আজ শনিবার থেকে বন্দরে পূণরায় আমদানি-রপ্তানি কার্যক্রম যথারীতি স্বাভাবিক  হবে। সূত্র আরো জানায়, বন্দরে ৮ দিন আমদানি-রপ্তানি কার্যক্রম  বন্ধ থাকলেও পাসপোর্টধারী যাত্রীরা প্রতিদিনই উভয় দেশে সোনামসজিদ ইমিগ্রেশন দিয়ে যথানিয়মে চলাচল করেছেন।


সোনামসজিদ স্থলবন্দর সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক রুহুল আমীন বলেন, মহদীপুর এক্সপোটার্স অ্যাসোসিয়েশন এক পত্রে ১৬-২৩ অক্টোবর পর্যন্ত  টানা ৮ দিন বন্দর বন্ধের ঘোষণা দিয়েছিল। বন্ধের সেই সময়সীমা শেষ হওয়ায় শনিবার থেকে পূণরায় চালু হবে।


সোনামসজিদ বন্দর পরিচালনাকারী বেসরকারি অপারেটর পানামা সোনামসজিদ পোর্ট লিংক লিমিটেডের অপারেশন ম্যানেজার কামাল খান বলেন, পূজা উপলক্ষে বন্ধকালীন বন্দরে সীমিত আকারে পণ্য লোড-আনলোড, পরিবহন, গুদামজাতকরণসহ কিছু কার্যক্রম চালু ছিল।