শুক্রবার ২৩ অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ || ৭ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ || ১১ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
LIVE
Printed on: October 23, 2026
October 23, 2026
চাঁপাইনবাবগঞ্জ
চাঁপাইনবাবগঞ্জ

ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা যাওয়া ওবাইদুল আজিম রিংকুকে স্মরণ

Published: October 23, 2026 at 01:51 PM
ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা যাওয়া ওবাইদুল আজিম রিংকুকে স্মরণ


চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মারা যাওয়া ওবাইদুল আজিম রিংকুর স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বাদ মাগরিব নবাবগঞ্জ ক্লাব মিলনায়তনে এক অনুষ্ঠানে তাকে স্মরণ করা হয়। এসএসসি-৯৩ ব্যাচের সহপাঠিবৃন্দ এই অনুষ্ঠানের আয়োজন করে। 


সফিকুল ইসলামের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার সাবেক মেয়র মাওলানা আব্দুল মতিন, ডা. এম মুর্শেদ জামান মিয়া, জামিলুর রহমান সোহেল, শাহনায়াজ খান সিনা, আওরঙ্গজেব বুলেট, নাজমুল আহসান ননী, তোজাম্মেল হক, মারুফুল হক, মরহুমের ছেলে আবরার আজিম নায়েবসহ অন্যরা। অনুষ্ঠান সঞ্চালনা করেন গোলাম হামিদ সনি। কোরআন থেকে তেলাওয়াত করেন হাফেজ দৌলত আলী। বক্তারা মরহুম ওবাইদুল আজিম রিংকুর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং পরিবারের প্রতি সমবেগনা জ্ঞাপন করেন। 


উল্লেখ্য, গত ৬ অক্টোবর সকাল সাড়ে ৬টার দিকে রাজশাহী ইসলামী ব্যাংক মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ওবাইদুল আজিম রিংকু। এর আগে ডেঙ্গুতে আক্রান্ত হলে প্রথমে ২৫০ শয্যাবিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে নেয়া হয়। তার অবস্থা গুরুতর বিবেচনায় পরে তাকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে স্থানান্তর করা হয়। কিন্তু তিনি রাজশাহী ইসলামী ব্যাংক মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন।


মরহুম রিংকু চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার বালুবাগান মহল্লার আনোয়ারুল আজিমের ছেলে।