শুক্রবার ২৩ অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ || ৭ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ || ১১ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
LIVE
Printed on: October 23, 2026
October 23, 2026
চাঁপাইনবাবগঞ্জ
চাঁপাইনবাবগঞ্জ

বারঘরিয়া বাইশপুতুল দুর্গামন্দিরে বিজয়া পুনর্মিলনী

Published: October 23, 2026 at 01:54 PM
বারঘরিয়া বাইশপুতুল দুর্গামন্দিরে বিজয়া পুনর্মিলনী

চাঁপাইনবাবগঞ্জের বারঘরিয়ায় বাইশপুতুল সর্বজনীন দুর্গামন্দিরে বিজয়া পুনর্মিলনী  অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে এই পুনর্মিলনী অনুষ্ঠিত হয়। বাইশপুতুল সর্বজনীন দুর্গামন্দির কমিটির সভাপতি প্রণব কুমার পালের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য দেন, সমাজসেবক আল আমিন, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ জেলা শাখার যুগ্ম সম্পাদক পলাশ কুমার দাস, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ  সদর উপজেলা শাখার সভাপতি স্বপন কুমার ঘোষ, ভোলাহাট পূজা উদযাপন পরিষদের সভাপতি আশুতোষ ঘোষ, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ চাঁপাইনবাবগঞ্জ পৌর শাখার সভাপতি অপূর্ব সরকার, হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদ সদর উপজেলার সভাপতি অর্জুন চৌধুরী, ব্রাহ্মণ সংসদ চাঁপাইনবাবগঞ্জের সভাপতি রানা প্রতাপ আচার্য্যসহ অন্যরা। 


বক্তারা, শান্তিপূর্ণ ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে পূজা উদযাপিত হওয়ায় প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনীসহ সরকারে প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। তারা জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনসহ অন্যান্য আইন-শৃঙ্খলা রক্ষাকারীবাহিনী এবং বিভিন্ন সংস্থার সময়োপযোগী ও দায়িত্বশীল ভূমিকার কথা তুলে ধরে বলেন, এই উৎসবকে সফল করতে সবচেয়ে বড় অবদান রেখেছে। তাদের নিরলস পরিশ্রম, সতর্ক দৃষ্টি এবং চমৎকার সমন্বয়ের কারণেই উৎসবমুখর পরিবেশে এই আনন্দ উদযাপন করা সম্ভব হয়েছে। সূচনা বক্তব্য  দেন বারঘরিয়া বাইশপুতুল সর্বজনীন দুর্গামন্দির কমিটির সাধারণ সম্পাদক মৃণাল কান্তি পাল। পরে দুর্গাপূজায় মন্দিরের সার্বিক ব্যবস্থাপনা, সাজসজ্জা ও প্রতিমা সজ্জিত  তিন ক্যাটাগরিতে ৩টি করে মোট ৯টি পুরস্কার পূজা মণ্ডপ কর্তৃপক্ষের হাতে তুলে দেন অতিথিবৃন্দ।  শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।