রবিবার ২৬ জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ || ১১ই শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ || ১০ সফর ১৪৪৮ হিজরি
LIVE
শিরোনাম
কৃষক বেশে সাজাপ্রাপ্ত আসামি ধরল নাচোল থানা পুলিশ চাঁপাইনবাবগঞ্জে গত ২৪ ঘণ্টায় আরো ৭ জনের ডেঙ্গু শনাক্ত চাঁপাইনবাবগঞ্জে বাল্যবিয়ের হার ৬২ শতাংশ : ওরিয়েন্টেশনে তথ্য প্রকাশ শিবগঞ্জে বিজিবির অভিযানে জব্দ ভারতীয় শাড়িসহ বিভিন্ন সামগ্রী চাঁপাইনবাবগঞ্জে বাড়ছেই পদ্মা, মহানন্দা ও পুনর্ভবা নদীর পানি গোমস্তাপুরের সীমান্তে ৭ জনকে রাতের আঁধারে সরিয়ে নিয়েছে বিএসএফ সারা দেশে ডেঙ্গুতে মৃত্যু ৪০ ছাড়াল, নতুন ভর্তি ৪৩৯ প্রধানমন্ত্রীর সঙ্গে নবনিযুক্ত নৌবাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ ১৪০০ কোটির ট্রান্সফার ফিতে দিওমান্দের খোঁজে রিয়াল আপত্তি সত্ত্বেও জাতিসংঘের মানবাধিকার প্রধান থাকছেন ভলকার তুর্ক
Printed on: July 26, 2026
May 18, 2026
খেলাধুলা
খেলাধুলা

বিশ্বকাপে যোগ দিতে তুরস্কের উদ্দেশে ইরান

Published: May 18, 2026 at 10:22 AM
বিশ্বকাপে যোগ দিতে তুরস্কের উদ্দেশে ইরান

দীর্ঘদিন ধরে চলা আলোচনা আর সংশয়কে উড়িয়ে দিতে আসন্ন বিশ্বকাপে অংশ নিতে একটি প্রস্তুতি ম্যাচ খেলতে  তুরস্কের উদ্দেশে রওনা হয়েছে ইরানের ফুটবল দিল। আজ দেশটির সংবাদমাধ্যম তাসনিম নিউজ এজেন্সি জানিয়েছে, শেষ প্রস্তুতি ম্যাচ খেলতে দলটি তুরস্কের আন্তালিয়ার উদ্দেশে রওনা হয়েছে। দলটিতে কোচিং স্টাফসহ ২২ জন ঘরোয়া খেলোয়াড় রয়েছেন। এর আগে গতকাল ইরানের জাতীয় ফুটবল দলের প্রধান কোচ আমির গালেনোই বলেন, তুরস্কে থাকাকালীন তারা যুক্তরাষ্ট্রের জন্য ভিসার আবেদনও সম্পন্ন করবেন। স্যাম মেহদিজাদেহ, একজন ইরানি-কানাডিয়ান যিনি বিশ্বকাপের জন্য প্রস্তুতি ম্যাচ আয়োজনকারী একটি কোম্পানির প্রধান। তিনি বলেন, দলটি ইতোমধ্যে ২৯ মে গাম্বিয়ার বিপক্ষে একটি ম্যাচ নিশ্চিত করেছে।


এদিকে দেশটির ফুটবল ফেডারেশনের প্রধান তাজ বলেন, ভিসা প্রক্রিয়ার অংশ হিসেবে খেলোয়াড়দের তুরস্কে আঙুলের ছাপ দেওয়ার কথা থাকলেও, তারা আন্তালিয়া থেকে আঙ্কারা পর্যন্ত ৩৮০ কিলোমিটারের বেশি দীর্ঘ যাত্রা এড়াতে চান। বিশ্বকাপে ‘জি’ গ্রুপে থাকা দলটি ১৫ জুন লস অ্যাঞ্জেলেসে নিউজিল্যান্ডের বিপক্ষে তাদের বিশ্বকাপ অভিযান শুরু করবে। এরপর একই শহরে বেলজিয়াম এবং সিয়াটলে মিশরের মুখোমুখি হবে। এর মধ্যেই বিশ্বকাপের জন্য ৩০ সদস্যের প্রাথমিক স্কোয়াড ঘোষণা করেছে ইরান। বিশ্বকাপের চূড়ান্ত দল হবে ২৬ সদস্যের। তবে প্রস্তুতি ক্যাম্পের জন্য অতিরিক্ত চারজনকে রেখে বড় স্কোয়াড ঘোষণা করেছে দলটি।