শনিবার ১৫ আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ || ৩১শে শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ || ১ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
LIVE
Printed on: August 15, 2026
May 18, 2026
খেলাধুলা
খেলাধুলা

১৬ হাজার রানের মাইলফলকে মুশফিক

Published: May 18, 2026 at 10:20 AM
১৬ হাজার রানের মাইলফলকে মুশফিক

সিলেট টেস্টের তৃতীয় দিনে পাকিস্তানের বিপক্ষে ব্যাটিংয়ে দাপট দেখিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ১৬ হাজার রানের অনন্য কীর্তি ছুঁয়েছেন মুশফিকুর রহিম। বাংলাদেশের প্রথম ব্যাটসম্যান হিসেবে এই কীর্তি গড়েন তিনি। ৭৩তম ওভারের তৃতীয় বলে ডাবল নিয়ে এই মাইলফলকের দেখা পান মুশফিক। বিশ্বের ৩৪তম ক্রিকেটার হিসেবে এই অনন্য উচ্চতায় পা রাখলেন তিনি। একই সঙ্গে ল্যান্ডমার্ক ছোঁয়া ইনিংস টেনে নিয়ে রেকর্ড গড়া সেঞ্চুরি করেন তিনি। মুমিনুলক হককে টপকে টেস্টে বাংলাদেশের সবচেয়ে বেশি সেঞ্চুরি এখন মুশফিকুরের। টেস্টে তার সেঞ্চুরি ১৪টি। আন্তর্জাতিক ক্যারিয়ারের ২১ বছর পূর্ণ করতে যাওয়া মুশফিক এখন তিন সংস্করণ মিলিয়ে বাংলাদেশের সর্বোচ্চ রান সংগ্রাহক।  ২০২৪ সালে ১৩তম সেঞ্চুরি করেছিলেন মুমিনুল হক। এরপর তিনটি সেঞ্চুরি করে বাংলাদেশের সর্বাধিক টেস্ট সেঞ্চুরিয়ান হলেন মুশফিক।


মুশফিক যখন ব্যাটিংয়ে নামেন বাংলাদেশ তখন চাপে। দলীয় ১১০ রানে অধিনায়ক নাজমুল হোসেন শান্ত (১৫) বিদায় নেয়ার পর চতুর্থ উইকেটে লিটন দাসের সঙ্গে জুটি বাঁধেন তিনি। পঞ্চম উইকেটে এই অভিজ্ঞ জুটি স্কোরবোর্ডে যোগ করেন ১২৩ রান। প্রথম ইনিংসে সেঞ্চুরি করা লিটন দাস এবার ৯২ বলে ৬৯ রান করে ফিরলেও মুশফিক তার টেস্ট মেজাজ ধরে রেখে দলকে বড় লিডের পথে নিয়ে যাচ্ছেন।