সৌদি আরবের নাজরান অঞ্চলে একটি এএইচ-৬ আই রিকনিসান্স হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে এতে থাকা দুই ক্রু নিহত হয়েছেন। রবিবার (১৮ অক্টোবর) এক বিবৃতিতে সৌদি নেতৃত্বাধীন জোটের মুখপাত্র মেজর জেনারেল তুর্কি আল-মালিকি জানান, কারিগরি ত্রুটির কারণে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়েছে। গ্রেফতার ১২০০-এর বেশি বিবৃতিতে আরও বলা হয়, সৌদি ন্যাশনাল গার্ড মন্ত্রণালয়ের এখতিয়ারাধীন একটি এলাকায় হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়। সাম্প্রতিক সপ্তাহগুলোতে দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় নাজরান ইরানপন্থি হুথিদের হামলার শিকার হয়েছে। জোট ও ইয়েমেনভিত্তিক এই জঙ্গি গোষ্ঠীর মধ্যে লড়াই বেড়ে যাওয়ায় ইয়েমেন সংঘাত ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন যুদ্ধের আরেকটি ফ্রন্টে পরিণত হয়েছে। শনিবার এক্স-এ দেওয়া পোস্টে হুথিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি দাবি করেন, নাজরানের কাছে তারা সৌদি একটি অ্যাপাচি হেলিকপ্টার ভূপাতিত করেছেন। তার ভাষ্য অনুযায়ী, হেলিকপ্টারটি সীমান্ত বরাবর হুথিদের অবস্থানগুলোকে লক্ষ্য করে শত্রুতামূলক কার্যক্রম চালাচ্ছিল। রবিবার সারির পোস্টের জবাবে একসারিতে দাঁড় করানো কয়েকটি অ্যাপাচির ছবি দিয়ে আল-মালিকি লেখেন, তোমরা দাবি করছ এটি ভূপাতিত করেছ, কিন্তু এটি শিগগিরই যুদ্ধক্ষেত্রে ফিরবে।
শিরোনাম
গোমস্তাপুরে ভটভটির ধাক্কায় গৃহবধূর মৃত্যু
নাচোলে কাপড় ব্যবসায়ীর মরদেহ উদ্ধার
গোমস্তাপুরে ১০ গ্রাম হেরোইনসহ একজন গ্রেপ্তার
ডেঙ্গুতে ৬ জনের মৃ*ত্যু হাসপাতালে ভর্তি ২০৮৮
ইরানের প্রতিরক্ষায় নতুন নেতৃত্ব
নাজরানে সৌদি হেলিকপ্টার বিধ্বস্তে নিহত ২ হুথিদের হামলার দাবি নাকচ জোটের
কলকাতায় পূজামণ্ডপে পদদলিত হয়ে নিহত বেড়ে ১৯ আটক ১৪
মার্কিন নৌবাহিনী না থাকলে জ্বালানি তেলের দাম তিন গুণ হতো
উজবেকিস্তানের উপপররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন হুমায়ুন কবির
পূজায় পাতে রাখুন মজাদার ডাল ভেজ
Printed on: October 18, 2026
October 18, 2026
আন্তর্জাতিক
নাজরানে সৌদি হেলিকপ্টার বিধ্বস্তে নিহত ২ হুথিদের হামলার দাবি নাকচ জোটের
সর্বশেষ খবর
গোমস্তাপুরে ভটভটির ধাক্কায় গৃহবধূর মৃত্যু
Oct 18, 2026
নাচোলে কাপড় ব্যবসায়ীর মরদেহ উদ্ধার
Oct 18, 2026
গোমস্তাপুরে ১০ গ্রাম হেরোইনসহ একজন গ্রেপ্তার
Oct 18, 2026
ডেঙ্গুতে ৬ জনের মৃ*ত্যু হাসপাতালে ভর্তি ২০৮৮
Oct 18, 2026
ইরানের প্রতিরক্ষায় নতুন নেতৃত্ব
Oct 18, 2026