সৌদি আরব ও হুথিদের মধ্যবর্তী সংঘাত বন্ধে যেকোনও ধরনের সহায়তা দিতে ইরান প্রস্তুত বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। পররাষ্ট্রমন্ত্রীর নিজস্ব টেলিগ্রাম চ্যানেলে পোস্ট করা এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে। ইরাকের বাগদাদে মিসরের পররাষ্ট্রমন্ত্রী বদর আবদেলাতির সাথে এক বৈঠকে আরাঘচি বলেন, গত ১২ বছরের উত্তেজনা ও সংঘাত প্রমাণ করেছে যে ইয়েমেন সমস্যার কোনও সামরিক সমাধান নেই। ইসলামী সহযোগিতা সংস্থার (ওআইসি) পররাষ্ট্রমন্ত্রীদের শীর্ষ সম্মেলনের ফাঁকে এই দুই পররাষ্ট্রমন্ত্রী বৈঠক করেন। বৈঠকে তারা দ্বিপক্ষীয় সম্পর্ক এবং আঞ্চলিক সাম্প্রতিক নানা উন্নয়ন ও পরিস্থিতি নিয়ে আলোচনা করেন। বিবৃতিতে আরাঘচি হরমুজ প্রণালিতে তৈরি হওয়া অনিশ্চয়তা ও নিরাপত্তাহীনতার জন্য মার্কিন ও ইসরায়েলি আগ্রাসনকে দায়ী করেন। তিনি বলেন, গত ২৮ ফেব্রুয়ারি শুরু হওয়া এসব হামলা বিভিন্ন রূপে এখনও অব্যাহত রয়েছে। একই সাথে ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলের দখলদারিত্ব ও গণহত্যা বন্ধে মুসলিম দেশগুলোকে সম্মিলিত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান ইরানের পররাষ্ট্রমন্ত্রী।
শিরোনাম
শিবগঞ্জে ১৬৪ বস্তা সার আটক কৃষকদের মধ্যে ন্যায্যমূল্যে বিক্রি
চাঁপাইনবাবগঞ্জে লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস পালিত
চাঁপাইনবাবগঞ্জেএকদিনে ডেঙ্গু আক্রান্ত আরো ৪০ জন
হামে আক্রান্ত ২ শিশুর অবস্থার অবনতি, রামেক হাসপাতালে প্রেরণ
শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমী আজ
চাঁপাইনবাবগঞ্জে বাল্যবিবাহ ও শিশুর প্রতি সহিংসতা বন্ধে সচেতনতামূলক সভা
সৌদি-হুথি যুদ্ধবিরতিতে সহায়তা করতে প্রস্তুত ইরান
৬৫ হাজার টাকায় থাইল্যান্ড ভ্রমণ!
টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ, একাদশে নেই লিটন-মিরাজ
২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৭ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৮৭২
Printed on: October 17, 2026
October 17, 2026
আন্তর্জাতিক
সৌদি-হুথি যুদ্ধবিরতিতে সহায়তা করতে প্রস্তুত ইরান
সর্বশেষ খবর
চাঁপাইনবাবগঞ্জেএকদিনে ডেঙ্গু আক্রান্ত আরো ৪০ জন
Oct 17, 2026
শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমী আজ
Oct 17, 2026