শনিবার ১৭ অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ || ১লা কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ || ৫ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
LIVE
Printed on: October 17, 2026
October 17, 2026
চাঁপাইনবাবগঞ্জ
চাঁপাইনবাবগঞ্জ

চাঁপাইনবাবগঞ্জে বাল্যবিবাহ ও শিশুর প্রতি সহিংসতা বন্ধে সচেতনতামূলক সভা

Published: October 17, 2026 at 01:14 PM
চাঁপাইনবাবগঞ্জে বাল্যবিবাহ ও শিশুর প্রতি সহিংসতা বন্ধে সচেতনতামূলক সভা


চাঁপাইনবাবগঞ্জে বাল্যবিবাহ, শিশুর প্রতি সহিংসতা বন্ধ, শিশুর অধিকার ও সুরক্ষা বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আলোচনা সভা ও করণীয় পরিকল্পনা অনুষ্ঠিত হয়েছে। আজ সদর উপজেলার সিসিডিবি মোড়ে ওয়ার্ল্ড ভিশনের এসএসবিসি (ঝঝইঈ) প্রকল্পের উদ্যোগে আয়োজিত ও চাঁপাইনবাবগঞ্জ ফ্রেন্ডস এন্ড ফ্যামেলী উৎপাদন মুখী সমবায় সমিতি লিমিটেডের হলরুমে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন, ওয়ার্ল্ড ভিশনের এসএসবিসি প্রকল্পের প্রকল্প কর্মকর্তা উত্তম মণ্ডল, কমিউনিটি ফ্যাসিলিটেটর আব্দুল কাদের, রেডিও মহানন্দা ৯৮.৮ এফএমএর সহকারী স্টেশন ম্যানেজার রেজাউল করিম এবং বায়তুল হুদা জামে মসজিদের ইমাম নাজির হোসাইন, ব্যবসায়ী জমশেদ আলীসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা। আয়োজিত এ সভার মূল উদ্দেশ্য ছিল সরকারি-বেসরকারি কর্মকর্তা, স্থানীয় নেতৃত্ব, ব্যবসায়ী প্রতিনিধি ও বেসরকারি খাতের সংশ্লিষ্ট ব্যক্তিদের মধ্যে শিশুর অধিকার ও সুরক্ষা বিষয়ে সচেতনতা বৃদ্ধি এবং এ ক্ষেত্রে সমন্বিত উদ্যোগ জোরদার করা। এ সভায় বাল্যবিবাহ প্রতিরোধ, শিশুর প্রতি সহিংসতা বন্ধ, শিশু অধিকার নিশ্চিতকরণ এবং শিশুদের জন্য নিরাপদ পরিবেশ গড়ে তোলার বিষয়ে আলোচনা করা হয়।


সভায় বক্তারা বলেন, বাল্যবিবাহ ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে পরিবার, সমাজ, ধর্মীয় নেতা, জনপ্রতিনিধি, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান এবং স্থানীয় ব্যবসায়ী সমাজকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। শিশুদের অধিকার রক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করতে জনসচেতনতা বৃদ্ধি এবং কার্যকর উদ্যোগ গ্রহণের ওপরও গুরুত্ব দেওয়া হয়। আয়োজকেরা আশা প্রকাশ করেন, এ ধরনের সচেতনতামূলক সভার মাধ্যমে শিশু সুরক্ষায় স্থানীয় পর্যায়ে সমন্বিত উদ্যোগ আরও জোরদার হবে এবং বাল্যবিবাহ ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে ইতিবাচক ভূমিকা রাখা সম্ভব হবে।