শনিবার ১৭ অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ || ১লা কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ || ৫ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
LIVE
Printed on: October 17, 2026
October 17, 2026
চাঁপাইনবাবগঞ্জ
চাঁপাইনবাবগঞ্জ

হামে আক্রান্ত ২ শিশুর অবস্থার অবনতি, রামেক হাসপাতালে প্রেরণ

Published: October 17, 2026 at 02:33 PM
হামে আক্রান্ত ২ শিশুর অবস্থার অবনতি, রামেক হাসপাতালে প্রেরণ

চাঁপাইনবাবগঞ্জে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে চিকিৎসাধীন থাকাকালীন সন্দেহভাজন হামে আক্রান্ত ২ জন শিশুর অবস্থার অবনতি হওয়ায় তাদেরকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। আজ সকালে জেলা হাসপাতালের হামবিষয়ক প্রতিদিনের প্রতিবেদনে এই তথ্য জাননো হয়েছে। প্রতিবেদনে আরো জানানো হয়, পূর্বে সন্দেহভাজন হাম রোগী ভর্তি ছিল ৫ জন। তাদের মধ্যে অবস্থার অবনতি হওয়ায় ২ জন শিশুকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। ফলে বর্তমানে ভর্তি রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৩ জনে।