শুক্রবার ১৬ অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ || ৩১শে আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ || ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
LIVE
Printed on: October 16, 2026
October 16, 2026
খেলাধুলা
খেলাধুলা

ফিরতে চান জাহানারা, তবে শর্ত বিসিবির

Published: October 16, 2026 at 12:35 PM
ফিরতে চান জাহানারা, তবে শর্ত বিসিবির


প্রায় দুই বছর ধরে আন্তর্জাতিক ক্রিকেটের বাইরে থাকা বাংলাদেশ নারী দলের সাবেক অধিনায়ক জাহানারা আলম জাতীয় দলের জার্সিতে ফেরার ইচ্ছা প্রকাশ করেছেন। মানসিক স্বাস্থ্যগত কারণে দল থেকে সরে দাঁড়ানোর পর এবার নতুন বোর্ডের কাছে আনুষ্ঠানিকভাবে ফেরার আগ্রহের কথা জানিয়েছেন তিনি। তবে বিসিবি জানিয়েছে, জাতীয় দলে ফিরতে হলে তাকে নির্ধারিত প্রক্রিয়া অনুসরণ করে ফিটনেস ও ঘরোয়া ক্রিকেটে নিজের সক্ষমতা প্রমাণ করতে হবে। জাহানারা প্রায় দুই বছর আগে সর্বশেষ বাংলাদেশের হয়ে আন্তর্জাতিক ম্যাচ খেলেছিলেন।