বৃহস্পতিবার ১৫ অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ || ৩০শে আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ || ৩ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
LIVE
শিরোনাম
ডেঙ্গু প্রতিরোধে জেলা স্বাস্থ্য অধিকার ফোরামের ক্যাম্পেইন অব্যাহত চাঁপাইনবাবগঞ্জে বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস পালিত চাঁপাইনবাবগঞ্জে একদিনে ডেঙ্গু আক্রান্ত আরো ৮৪ জন ম্যাথ অলিম্পিয়াডে মেডেল ভোলাহাটের ইফতেখারুল এবার আন্তর্জাতিক পর্বে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে সোনামসজিদ স্থলবন্দর বন্ধ থাকবে ৮ দিন শিবগঞ্জে ডেঙ্গু পরীক্ষার কিট দিলেন এমপি ড. কেরামত চাঁপাইনবাবগঞ্জে দুর্গাপূজাকে ঘিরে সীমান্ত এলাকায় ১৯ প্লাটুন বিজিবি মোতায়েন জয়পুরহাটে হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার নাটোরে ৫২৫ গ্রাম হেরোইনসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার চাঁপাইনবাবগঞ্জে ৪০ গ্রাম হেরোইনসহ গ্রেপ্তার ১
Printed on: October 15, 2026
October 15, 2026
বিনোদন
বিনোদন

ইমরান খানকে ভারত ছাড়ার নির্দেশ

Published: October 15, 2026 at 11:24 AM
ইমরান খানকে ভারত ছাড়ার নির্দেশ

দিল্লির বিক্ষোভস্থল থেকে পুলিশের হাতে আটক হওয়ার পর এবার ভারত ছাড়ার কড়া নির্দেশ। আগামী ২৮ অক্টোবরের মধ্যে বলিউড অভিনেতা ইমরান খানকে ভারত ছেড়ে চলে যাওয়ার  কড়া নোটিশ জারি করেছে মুম্বাই পুলিশ!


দিল্লির বিক্ষোভে আটক অভিনেতা ইমরান খানদিল্লির বিক্ষোভে আটক অভিনেতা ইমরান খান

ভারতের প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিতে বিক্ষোভে অংশ নেওয়ার জেরে এই নোটিশ হাতে পান সুপারস্টার আমির খানের ভাগ্নে। আমির খানের ভাইঝি জায়ন মারি ও তার সঙ্গীদের পাশাপাশি এই বিক্ষোভে সামিল হয়ে আটক হয়েছিলেন ‘জানে তু... ইয়া জানে না’ খ্যাত অভিনেতা। পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, মার্কিন পাসপোর্টধারী বিদেশি নাগরিক হওয়ায় এবং ওসিআই কার্ড থাকা সত্ত্বেও রাজনৈতিক বা সরকারবিরোধী বিক্ষোভে অংশ নেওয়ায় তার বিরুদ্ধে ইমিগ্রেশন আইনের ২৯ ও ৭ নম্বর ধারায় এই আইনি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। করণ জোহরের বাড়িতে ভাড়া থাকেন অভিনেতা ইমরান খান!করণ জোহরের বাড়িতে ভাড়া থাকেন অভিনেতা ইমরান খান! এর আগে বিজেপির প্রাক্তন সাংসদ কিরীট সোমাইয়া মুম্বাই পুলিশের যৌথ কমিশনার মনোজ কুমার শর্মাকে চিঠি দিয়ে প্রশ্ন তোলেন যে, একজন বিদেশি নাগরিক হিসেবে ইমরান খানের এই দেশে এমন রাজনৈতিক আন্দোলনে যোগ দেওয়ার আইনি অধিকার আছে কি না। তিনি সামাজিক মাধ্যমে পোস্ট করে অবিলম্বে অভিনেতাকে দেশ থেকে বের করে দেওয়ার দাবিও জানান। 


উদ্বিগ্ন আমির খানউদ্বিগ্ন আমির খান

অন্যদিকে বিক্ষোভে আটক হওয়ার সময় বা ভ্যানে ওঠার আগে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে ইমরান খান স্পষ্ট করে বলেছিলেন ‘আমার বিশেষ কোনও রাজনৈতিক দাবি নেই। আমি কোনও সংস্থ বা দলের প্রতিনিধি হয়ে আসিনি। মুম্বাই শহরের একজন সাধারণ নাগরিক হিসেবে দেখতে এসেছিলাম কেন মানুষের চলাফেরার স্বাধীনতাকে সীমাবদ্ধ করা হচ্ছে এবং কেন তাদের কণ্ঠরোধ করা হচ্ছে!