বৃহস্পতিবার ১৫ অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ || ৩০শে আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ || ৩ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
LIVE
শিরোনাম
ডেঙ্গু প্রতিরোধে জেলা স্বাস্থ্য অধিকার ফোরামের ক্যাম্পেইন অব্যাহত চাঁপাইনবাবগঞ্জে বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস পালিত চাঁপাইনবাবগঞ্জে একদিনে ডেঙ্গু আক্রান্ত আরো ৮৪ জন ম্যাথ অলিম্পিয়াডে মেডেল ভোলাহাটের ইফতেখারুল এবার আন্তর্জাতিক পর্বে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে সোনামসজিদ স্থলবন্দর বন্ধ থাকবে ৮ দিন শিবগঞ্জে ডেঙ্গু পরীক্ষার কিট দিলেন এমপি ড. কেরামত চাঁপাইনবাবগঞ্জে দুর্গাপূজাকে ঘিরে সীমান্ত এলাকায় ১৯ প্লাটুন বিজিবি মোতায়েন জয়পুরহাটে হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার নাটোরে ৫২৫ গ্রাম হেরোইনসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার চাঁপাইনবাবগঞ্জে ৪০ গ্রাম হেরোইনসহ গ্রেপ্তার ১
Printed on: October 15, 2026
October 15, 2026
বিনোদন
বিনোদন

পরীমনির সুখের আসল রহস্য কী? নিজেই জানালেন অভিনেত্রী

Published: October 15, 2026 at 10:46 AM
পরীমনির সুখের আসল রহস্য কী? নিজেই জানালেন অভিনেত্রী

এবার সুখে থাকার রহস্য জানালেন চিত্রনায়িকা পরীমনি! তারকাখ্যাতি, ঝলমলে জীবন কিংবা বিলাসিতা নয়, দুই সন্তানকে ঘিরেই যেন তাঁর পৃথিবীর সব সুখ। সামাজিক যোগাযোগমাধ্যমে সন্তানদের সঙ্গে কাটানো আনন্দঘন মুহূর্তের ছবি প্রকাশ করে নিজের ভালো থাকার গল্প তুলে ধরেছেন এই অভিনেত্রী। বৃহস্পতিবার সকালে দুই সন্তানকে নিয়ে কাশবনে ঘুরতে যান পরীমনি। শরতের স্নিগ্ধ পরিবেশে সন্তানদের সঙ্গে সময় কাটানোর কয়েকটি ছবি ফেসবুকে প্রকাশ করেন তিনি। ছবিগুলোর ক্যাপশনে লেখেন, ‘মাই হ্যাপিনেস’। অর্থাৎ, আমার সুখ। পরীমনির এই ছোট্ট ক্যাপশনেই যেন উঠে এসেছে তাঁর জীবনের সবচেয়ে বড় প্রাপ্তির কথা। অভিনয়ের ব্যস্ততা আর ব্যক্তিজীবনের নানা চড়াই-উতরাইয়ের মধ্যেও সন্তানদের সঙ্গে কাটানো সময়ই তাঁর কাছে বিশেষ আনন্দের। ব্যক্তিজীবনে নানা পরিবর্তনের মধ্য দিয়ে যেতে হয়েছে এই অভিনেত্রীকে। চিত্রনায়ক শরিফুল রাজের সঙ্গে সম্পর্কে জড়ানোর পর তাঁদের ঘরে আসে ছেলে শাহীম মোহাম্মদ পূণ্য। পরবর্তী সময়ে তাঁদের বিচ্ছেদ হয়। এরপর ছেলেকে নিয়ে নতুন করে জীবন সাজান পরীমনি। কিছুদিন পর তাঁর পরিবারে আসে কন্যাসন্তান সাফিরা সুলতানা প্রিয়ম।


ছেলে পূণ্য আর মেয়ে প্রিয়মকে নিয়ে পরীমনি

বর্তমানে দুই সন্তানকে ঘিরেই পরীমনির ব্যক্তিগত জীবনের বড় একটি অংশ। অভিনয়ের ফাঁকে তাঁদের নিয়ে ঘুরতে যাওয়া, একসঙ্গে সময় কাটানো কিংবা আনন্দের মুহূর্ত সামাজিক যোগাযোগমাধ্যমে ভাগ করে নেওয়া এসবের মধ্য দিয়ে বারবার প্রকাশ পেয়েছে তাঁর মাতৃত্বের দিকটি। তাহলে সুখে থাকার রহস্য কী? পরীমনির সাম্প্রতিক পোস্ট যেন সেই উত্তরই দিল। জীবনের সব প্রাপ্তির ভিড়ে তাঁর কাছে সবচেয়ে বড় প্রাপ্তি দুই সন্তান। মাতৃত্বই যেন তাঁকে নতুন করে বাঁচার শক্তি জুগিয়েছে। দুই সন্তানকে ঘিরেই এখন তাঁর সুখ, শান্তি আর আগামীর স্বপ্ন।