বৃহস্পতিবার ১১ জুন ২০২৬ খ্রিস্টাব্দ || ২৮শে জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ || ২৫ জিলহজ ১৪৪৭ হিজরি
LIVE
শিরোনাম
মাদক সংক্রান্ত বিষয়ের জেরে শাহজাহানপুরে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১, আহত ৮-১০ জন বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠত্ব অর্জন নবাবগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চাঁপাইনবাবগঞ্জ পৌরবাসীর বর্জ্য বিষয়ক কর্মশালা আলীনগর উচ্চ বিদ্যালয়ে পরিবেশ দিবসে প্রয়াসের বৃক্ষ বিতরণ কর্মসূচি চাঁপাইনবাবগঞ্জে গ্রাম আদালত বিষয়ক রিফ্রেশার্স প্রশিক্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত চাঁপাইনবাগঞ্জে বীর মুক্তিযোদ্ধা হেলাল উদ্দীনের ইন্তেকাল, রাষ্টীয় মর্যাদায় দাফন মাংসের পুর দিয়ে বাঁধাকপির রোল তৈরির রেসিপি ‘রণবীরকে অহেতুক হেনস্তা করা হচ্ছে’ মস্তিষ্কে টিউমার: দুটো সার্জারির পর কেমন আছেন তানিয়া বৃষ্টি? নাচোলে রেল লাইনের পাশ থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার
Printed on: June 11, 2026
May 17, 2026
বিজ্ঞান ও প্রযুক্তি
বিজ্ঞান ও প্রযুক্তি

শাহজালালে একসঙ্গে ৩৭ হাজার যাত্রী পাবেন পাবেন ফ্রি ইন্টারনেট সুবিধা

Published: May 17, 2026 at 05:16 PM
শাহজালালে একসঙ্গে ৩৭ হাজার যাত্রী পাবেন পাবেন ফ্রি ইন্টারনেট সুবিধা

ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্রি ওয়াইফাই সেবা চালু করা হয়েছে। এর ফলে একসঙ্গে প্রায় ৩৭,৫০০ যাত্রী উচ্চগতির ইন্টারনেট সুবিধা পাবেন। রোববার (১৭ মে) দুপুর ২টায় এই সেবা কার্যক্রমের উদ্বোধন করেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম। শাহজালাল বিমানবন্দরের প্রায় ৯৪ হাজার বর্গমিটার এলাকাজুড়ে এই ওয়াই-ফাই নেটওয়ার্ক বিস্তৃত। এর আওতায় রয়েছে টার্মিনাল ১, টার্মিনাল ২, ডোমেস্টিক টার্মিনাল, ভিআইপি টার্মিনাল, ভিভিআইপি টার্মিনাল এবং কার পার্কিং এলাকা। এই বিস্তৃত কভারেজের ফলে বিমানবন্দরের প্রায় সব গুরুত্বপূর্ণ অংশেই যাত্রীরা বিনামূল্যে ইন্টারনেট সেবা গ্রহণ করতে পারবেন। সেবাটির জন্য আধুনিক নেটওয়ার্ক অবকাঠামো স্থাপন করা হয়েছে, যার মধ্যে রয়েছে ২৫০টি অ্যাক্সেস পয়েন্ট, ৪৮ কিলোমিটার অপটিক্যাল ফাইবার ও ইথারনেট কেবল স্থাপন এবং ৩৭টি অ্যাক্সেস সুইচ। এই শক্তিশালী প্রযুক্তিগত অবকাঠামোর মাধ্যমে বিমানবন্দরের বিভিন্ন স্থানে দ্রুত ও স্থিতিশীল ফ্রি ওয়াই-ফাই সেবা নিশ্চিত করা হচ্ছে।


প্রতিটি অ্যাক্সেস পয়েন্ট একসঙ্গে সর্বোচ্চ ১৫০ জন ব্যবহারকারীকে সেবা দিতে সক্ষম। সে অনুযায়ী ২৫০টি এপি ব্যবহার করে একই সময়ে প্রায় ৩৭,৫০০ জন ব্যবহারকারী ইন্টারনেট সংযোগ গ্রহণ করতে পারবেন। সম্পূর্ণ সিস্টেমটি সর্বোচ্চ ৪০ জিবিপিএস ব্যান্ডউইথ ক্ষমতা নিয়ে পরিচালিত হচ্ছে, যা পুরো কভারেজ এলাকাজুড়ে দ্রুতগতির ও স্থিতিশীল ইন্টারনেট সেবা নিশ্চিত করে। পরীক্ষামূলক কার্যক্রম ২৬ এপ্রিল থেকে শুরু হওয়ার পর থেকে প্রায় ২০ হাজার যাত্রী এই সেবা ব্যবহার করেছেন এবং এ সময়ে মোট প্রায় ২ দশমিক ৩ টেরাবাইট ডেটা ব্যবহৃত হয়েছে। এই উদ্যোগের মাধ্যমে বিমানবন্দর দিয়ে যাতায়াতকারী দেশি-বিদেশি যাত্রীদের জন্য ডিজিটাল সেবা গ্রহণ ও ইন্টারনেট সংযোগের সুযোগ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। ফলে তথ্যপ্রাপ্তি, যোগাযোগ এবং অনলাইন কার্যক্রম আরও সহজ ও দ্রুততর হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠান শেষে মন্ত্রী আফরোজা খানম সাংবাদিকদের বলেন, বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর নির্বাচনি ইশতেহারে ঘোষিত ‘সবার জন্য দ্রুত ও নির্ভরযোগ্য ইন্টারনেট’ প্রতিশ্রুতির আলোকে বিমানবন্দরের সাধারণ যাত্রীদের জন্য উন্নতমানের ডিজিটাল সেবা দিয়েছে। আশা করছি আমরা থার্ড টার্মিনালও দ্রুত উদ্বোধন করতে সক্ষম হবো এবং সেটা হবে আমাদের জন্য গুরুত্বপুর্ন মাইলফলক। প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত বলেন, একসঙ্গে ৩৭ হাজারের বেশি যাত্রী এই ফ্রি ওয়াইফাই ব্যবহার করতে সক্ষম হবে। এসময় তিনিপ্রধানমন্ত্রীর ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি বিষয়ক উপদেষ্টাকে তার এই উদ্যোগের জন্য ধন্যবাদ জানান। এসময় ডাক টেলিযোগাযোগ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত, প্রধানমন্ত্রীর ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি বিষয়ক উপদেষ্টা রেহান আসিফ আসাদ প্রমুখ উপস্থিত ছিলেন।