দিনের শেষভাগে সাজিদ খানের কার্যকরী কিছু রানে ভর করে বাংলাদেশের প্রথম ইনিংসের রানের ব্যবধান ৪৬-এ নামিয়ে এনেছে পাকিস্তান। তবে ব্যবধান কিছুটা কমলেও নিজেদের বোলিং পারফরম্যান্স নিয়ে নিশ্চিতভাবেই খুশি থাকবে বাংলাদেশ দল। রোববার প্রথম সেশনে চার উইকেট নেওয়ার পর বিকেলের সেশনেও চার উইকেট তুলে নিয়ে পাকিস্তানের ইনিংসে বড়সড় ধাক্কা দেন টাইগার বোলাররা। পাকিস্তানের পক্ষে বাবর আজমকে বেশ সাবলীল দেখাচ্ছিলো, কিন্তু শেষ পর্যন্ত একটি সফট ডিসমিসালে সাজঘরে ফেরেন তিনি (৬৮)। এরপর সালমান আলী আগা স্কয়ার লেগ ফিল্ডারের হাতে ক্যাচ দিয়ে বিদায় নেন। বাবর ও আগার বিদায়ের পর পাকিস্তানি শিবিরে তোপ দাগেন স্পিনার তাইজুল ইসলাম। একে একে মোহাম্মদ রিজওয়ান ও হাসান আলীকে আউট করে ম্যাচ পুরোপুরি বাংলাদেশের নিয়ন্ত্রণে নিয়ে আসেন তিনি। একপর্যায়ে মনে হচ্ছিলো বাংলাদেশ দল প্রায় ৭০ রানের মতো লিড বা ব্যবধান ধরে রাখতে পারবে। কিন্তু শেষ উইকেটে প্রতিরোধ গড়েন সাজিদ খান (৩৮)। তাইজুল ইসলামকে টানা তিনটি ছক্কা মেরে দ্রুত রান তোলেন তিনি। সাজিদের এই গুরুত্বপূর্ণ ইনিংসে ভর করেই শেষ পর্যন্ত ২৩২ রান তুলতে সমর্থ হয় পাকিস্তান। বাংলাদেশি বোলারদের মধ্যে তাইজুল, নাহিদ রানা তিন করে এবং তাসকিন ও মিরাজ দুটি করে উইকেট নেন।
শিরোনাম
গোমস্তাপুরে হেরোইনসহ একজন গ্রেপ্তার
ডেঙ্গু প্রতিরোধে চাঁপাইনবাবগঞ্জে স্বাস্থ্য অধিকার ফোরামের ক্যাম্পেইন
চাঁপাইনবাবগঞ্জে একদিনে ডেঙ্গু আক্রান্ত আরও ১০৯ জন, এক শিশুর মৃত্যু
গোমস্তাপুরে হেরোইনসহ ২ জন গ্রেপ্তার
রহস্য জিইয়ে রাখলেন ম্রুনাল ঠাকুর
জেল-রিমান্ড শেষে শুটিংয়ে ফিরলেন জাহের আলভী
স্পাইডার-ম্যানের নামে সড়কের নামকরণ
ইমরান হাশমির সামনে আছড়ে পড়ল গাড়ি
৫০০ কোটির মাইলফলকে অজয়ের ‘দৃশ্যম ৩’
বাংলাদেশ সিরিজের দল ঘোষণা করল ওয়েস্ট ইন্ডিজ
Printed on: October 15, 2026
May 17, 2026
খেলাধুলা
পাকিস্তান ২৩২ রানে অলআউট সুবিধাজনক অবস্থানে বাংলাদেশ
সর্বশেষ খবর
গোমস্তাপুরে হেরোইনসহ একজন গ্রেপ্তার
Oct 14, 2026
গোমস্তাপুরে হেরোইনসহ ২ জন গ্রেপ্তার
Oct 14, 2026
রহস্য জিইয়ে রাখলেন ম্রুনাল ঠাকুর
Oct 14, 2026