বুধবার ০৭ অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ || ২২শে আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ || ২৪ রবিউস সানি ১৪৪৮ হিজরি
LIVE
Printed on: October 07, 2026
October 07, 2026
জাতীয়
জাতীয়

৭ নভেম্বর সাধারণ ছুটির প্রজ্ঞাপন জারি

Published: October 07, 2026 at 12:15 PM
৭ নভেম্বর সাধারণ ছুটির প্রজ্ঞাপন জারি

সাধারণ ছুটির তালিকায় যুক্ত হলো আরও একটি দিন। আগামী ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’উপলক্ষে সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার। প্রতি বছরই এ দিনে সরকারি ছুটি থাকবে।বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয় বিধি-৬ শাখা থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এতে স্বাক্ষর করেছেন উপসচিব ওয়ালীউল দামান। প্রজ্ঞাপনে বলা হয়েছে, গত ৫ অক্টোবর অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকের সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে প্রতি বছর ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে সাধারণ ছুটি ঘোষণা করা হলো। এর আগে ৫ অক্টোবরের মন্ত্রিসভায় মন্ত্রিপরিষদ বিভাগের জাতীয় ও আন্তর্জাতিক দিবস উদযাপন সংক্রান্ত পরিপত্রে ৭ নভেম্বরকে ‘ক’ শ্রেণিভুক্ত দিবস হিসেবে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়। দিনটি ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ হিসেবে প্রতি বছর পালন করা হবে বলে মন্ত্রিসভার ওই বৈঠকে জানানো হয়।