বুধবার ০৭ অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ || ২২শে আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ || ২৪ রবিউস সানি ১৪৪৮ হিজরি
LIVE
Printed on: October 07, 2026
October 07, 2026
খেলাধুলা
খেলাধুলা

ভারতের নতুন অধিনায়ক স্মৃতি মান্ধানা

Published: October 07, 2026 at 11:19 AM
ভারতের নতুন অধিনায়ক স্মৃতি মান্ধানা

ভারতের নারী ক্রিকেট দলের নেতৃত্বে নতুন অধ্যায় শুরু হলো। হারমানপ্রিত কৌর অধিনায়কত্ব ছাড়ার কয়েক ঘণ্টার মধ্যেই স্মৃতি মান্ধানাকে সব সংস্করণে নতুন অধিনায়ক হিসেবে ঘোষণা করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। মঙ্গলবার সকালে প্রায় এক দশকের নেতৃত্বের ইতি টানার সিদ্ধান্ত জানান ৩৭ বছর বয়সী হারমানপ্রিত। একই দিন রাতে ৩০ বছর বয়সী মান্ধানার হাতে দলের নেতৃত্ব তুলে দেওয়ার ঘোষণা আসে। হারমানপ্রিতের নেতৃত্বে দীর্ঘ সময় সহ-অধিনায়কের দায়িত্ব পালন করেছেন মান্ধানা। ভারপ্রাপ্ত অধিনায়ক হিসেবেও তার অভিজ্ঞতা রয়েছে। টি-টোয়েন্টিতে ১৮টি এবং ওয়ানডেতে চারটি ম্যাচে ভারতকে নেতৃত্ব দিয়েছেন তিনি।


ব্যাট হাতেও বর্তমানে বিশ্বের অন্যতম সেরা হিসেবে বিবেচিত মান্ধানা। গত সেপ্টেম্বরে মিতালি রাজকে পেছনে ফেলে নারী আন্তর্জাতিক ক্রিকেটে সব সংস্করণ মিলিয়ে ভারতের সর্বোচ্চ রান সংগ্রাহক হন তিনি। নারী ক্রিকেটে ১৮টি আন্তর্জাতিক সেঞ্চুরি নিয়ে এই তালিকাতেও শীর্ষে রয়েছেন তিনি।  নতুন অধিনায়ক হিসেবে মান্ধানার প্রথম দায়িত্ব হবে জিম্বাবুয়ের বিপক্ষে সীমিত ওভারের সিরিজ। আগামী ১৬ অক্টোবর রায়পুরে টি-টোয়েন্টি ম্যাচ দিয়ে শুরু হবে সিরিজটি।