চাঁপাইনবাবগঞ্জে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. জমির মো. হাসিবুর সাত্তার ও অর্থোপেডিক সার্জারি বিভাগের সহকারী সার্জনফজর আলী লাল ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) ডা. মাহবুব হাসান বিষয়টি নিশ্চিত করে বলেন, গত রবিবার তত্ত্বাবধায়ক ডা. জমির মো. হাসিবুর সাত্তার ডেঙ্গুতে আক্রান্ত হন। পরদিন মঙ্গলবার অর্থোপেডিক সার্জারি বিভাগের সহকারী সার্জন ফজর আলী লাল ডেঙ্গুতে আক্রান্ত হন। হাসপাতাল সূত্রে জানা যায়, চলতি বছর চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসা নিয়েছেন ১ হাজার ৮৮২ জন। এ ছাড়া বহির্বিভাগে ডেঙ্গু শনাক্ত হয়েছে ১ হাজার ৪৮৭ জনের। অন্যদিকে রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) কীটতাত্ত্বিক জরিপে চাঁপাইনবাবগঞ্জ শহরের ৩৬ শতাংশ বাড়িতে এডিস মশার লার্ভার উপস্থিতি পাওয়া গেছে।
শিরোনাম
দুর্গাপূজার ছুটির প্রজ্ঞাপন জারি
চাঁপাইনবাবগঞ্জের ডেঙ্গুর প্রকোপ বৃদ্ধি, ২ চিকিৎসক আক্রান্ত
৭ নভেম্বর সাধারণ ছুটির প্রজ্ঞাপন জারি
গোমস্তাপুরে দুইপক্ষের সংঘর্ষে আহত ৫, ইউএনর গাড়ি ক্ষতিগ্রস্ত
হারানো ৩০টি মোবাইল উদ্ধার করে মালিককে ফিরিয়ে দিল জেলা পুলিশ
শিশুর বুদ্ধি বিকাশে খাদ্যতালিকায় রাখুন ৭ খাবার
বড়লোকের বেটি’ গান নিয়ে বাদশার পর এবার কার বিরুদ্ধে অভিযোগ রতন কাহারের
আসিফের নতুন গান ‘ভুলে গেছি তোমাকে
রসায়নে নোবেল পেলেন দুই বিজ্ঞানী
তাইওয়ানে মার্কিন অস্ত্র বিক্রির কঠোর বিরোধিতায় চীন
Printed on: October 07, 2026
October 07, 2026
চাঁপাইনবাবগঞ্জ
চাঁপাইনবাবগঞ্জের ডেঙ্গুর প্রকোপ বৃদ্ধি, ২ চিকিৎসক আক্রান্ত
সর্বশেষ খবর
দুর্গাপূজার ছুটির প্রজ্ঞাপন জারি
Oct 07, 2026
৭ নভেম্বর সাধারণ ছুটির প্রজ্ঞাপন জারি
Oct 07, 2026
শিশুর বুদ্ধি বিকাশে খাদ্যতালিকায় রাখুন ৭ খাবার
Oct 07, 2026