চাঁপাইনবাবগঞ্জ জেলার বিভিন্ন থানা এলাকা থেকে হারিয়ে যাওয়া ৩০টি মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিককে ফিরিয়ে দিয়েছে পুলিশ। আজ সকাল সাড়ে ১১টার দিকে পুলিশ সুপারের সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে হারানো মোবাইলগুলো মালিককে হস্তান্তর করেন পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস। এর মধ্যে সদর থানা এলাকার ১৫টি, শিবগঞ্জ থানা এলাকার ৬টি, গোমস্তাপুর থানা এলাকার ২টি এবং নাচোল থানা এলাকার ৭টি মোবাইল ফোনসেট রয়েছে। আজ বিকেলে অতিরিক্ত পুলিশ সুপার ওয়াসিম ফিরোজ জানান, বিভিন্ন সময় বিভিন্নভাবে হারিয়ে যাওয়া মোবাইলগুলোর ব্যাপারে সংশ্লিস্ট থানায় জিডি করা হয়। এরপর পুলিশ তথ্যপ্রযুক্তির সহায়তা ও বিভিন্ন রকম তৎপরতা চালিয়ে মোবাইলগুলো উদ্ধার করে। এসময় উদ্ধারকারী পুলিশ অফিসারগণ ও সংশ্লিস্টরা উপস্থিত ছিলেন।
শিরোনাম
চাঁপাইনবাবগঞ্জে নানা আয়োজনে জাতীয় সমবায় দিবস উদযাপন
চাঁপাইনবাবগঞ্জে ২৪ ঘণ্টায় নতুন করে ডেঙ্গু আক্রান্ত ৩৩ জন
গোবরাতলায় তিন ইটভাটাকে ১৮ লাখ টাকা জরিমানা
গোমস্তাপুরে জাতীয় সমবায় দিবস উদযাপন
আমন মৌসুমে সাড়ে ৮ লাখ টন ধান-চাল কিনবে সরকার, ধানের দাম ৩৫ টাকা
রিয়াদসহ সৌদির বিভিন্ন এলাকায় ক্ষেপণাস্ত্র হামলা, ধ্বংসের দাবি ৪টি
প্রথমবার ছেলের ছবি প্রকাশ্যে আনলেন ভিকি-ক্যাটরিনা
সংসদের চতুর্থ অধিবেশন শুরু কাল
সিলেট টেস্টে চালকের আসনে ওয়েস্ট ইন্ডিজ
প্রথম ধাপে ১ হাজার ৫০টি ইউনিয়নে নির্বাচনের পরিকল্পনা: ইসি
Printed on: November 08, 2026
October 07, 2026
চাঁপাইনবাবগঞ্জ
হারানো ৩০টি মোবাইল উদ্ধার করে মালিককে ফিরিয়ে দিল জেলা পুলিশ
সর্বশেষ খবর
চাঁপাইনবাবগঞ্জে নানা আয়োজনে জাতীয় সমবায় দিবস উদযাপন
Nov 08, 2026
গোবরাতলায় তিন ইটভাটাকে ১৮ লাখ টাকা জরিমানা
Nov 08, 2026
গোমস্তাপুরে জাতীয় সমবায় দিবস উদযাপন
Nov 08, 2026